এই মুহূর্তে

ফ্ল্যাটে ঢুকে অশালীন আচরণ, ব্লকবাস্টার ছবির পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কের শিরোনামে মালয়ালাম ইন্ডাস্ট্রি। আইনি বিপাকে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘মঞ্জুম্মেল বয়েজ’-এর পরিচালক চিদাম্বরম পোডুভাল, তাঁর বিরুদ্ধে কোচিতে যৌন হেনস্থার মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি সোমবার (২ মার্চ) নিশ্চিত করেছেন কেরল পুলিশ। অভিযোগ, ২০২২ সালে একজন মহিলা চিদাম্বরমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এরনাকুলাম দক্ষিণ পুলিশ গতকাল চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। চিদাম্বরমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪ এবং ধারা ৭৫ এর অধীনে মামলা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামলা দায়েরের আগে অভিযোগকারী তার বক্তব্য রেকর্ড করেছিলেন। তবে, চিদাম্বরম তাঁর বিরুদ্ধে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি। তবে জনপ্রিয় মালয়ালাম পরিচালক কে থানায় হাজির হওয়ার জন্য একটি নোটিশ জারি করা হবে। পুলিশ কর্মকর্তাদের মতে, ২০২২ সালে অভিযোগকারী মহিলার ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশ করেছিলেন পরিচালক। ঘটনাটি ঘটে কোচির এলামকুলাম এলাকার একটি অ্যাপার্টমেন্টে। এরপর তাঁর সঙ্গে পরিচালক অশালীন আচরণ করে এবং যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর, পুলিশ প্রথমে ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করেছিলেন এবং পরে তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করেন। তবে মামলাটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ ভাবে তদন্ত করার পরেই পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত, চিদাম্বরম পোডুভাল তাঁর ব্লকবাস্টার ছবি ‘মঞ্জুম্মেল বয়েজ’-এর জন্য জনপ্রিয়। ছবিটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল এবং বছরের সর্বোচ্চ আয়কারী মালয়ালাম ছবি হয়ে উঠেছিল। তাঁর প্রথম ছবি ‘জান.ই.ম্যান’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল। মঞ্জুম্মেল বয়েজ বিশ্বব্যাপী প্রায় ১৮০ কোটি টাকা আয় করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মিথ থেকে বিল কসবি, ৯৮তম অস্কারেও নিষিদ্ধ ৬ তারকা, কী অপরাধ করেছিলেন তাঁরা?

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অমিতাভের ‘সত্তে পে সত্তা’র সহ-অভিনেত্রী মধু মালহোত্রা

ইরানের যুদ্ধের মাঝেই বসছে ‘অস্কার’-এর আসর, ভারতে কবে-কখন-কোথায় দেখা যাবে, জেনে নিন..

প্রাক্তন-বর্তমানকে নিয়েই ৬১তম জন্মদিন সেলিব্রেশন আমিরের, নজর কাড়লেন বিশেষ অতিথি ইরফান

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ