পয়লা ফেব্রুয়ারি থেকেই বাড়ছে আপনার টিভি দেখার খরচ

আগামী ১ ফেব্রুয়ারি থেকেই আপনার টিভি দেখার খরচ বেড়ে যেতে পারে ৩০ শতাংশ। ১২ তাকার চ্যানেলের দাম হ্যে যাবে ১৯ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত। উচ্চবিত্ত থেকে অভিজাত। দেশের সব ধরনের পরিবারের বিনোদনের কমন জায়গা টিভি। এবার ৩ বছর বাদে সেই টিভি দেখার খরচ বাড়তে চলেছে আগামী পয়াল ফেব্রুয়ারি থেকে। অন্তত ট্রাই(TRAI) বা Telecom Regulatory Authority of India সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ওইদিন থেকেই ট্রাই প্রতিটি চ্যানেলের জন্য যে দাম(Channels Price) ধার্য কর্বে দিয়েছে তা লাগু হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এই নিয়ে কেরল হাইকোর্টে(Keral High Court) একটি মামলা চলছে। তাই এখনই চ্যানেলের দাম বৃদ্ধির নির্দেশ যাতে কার্যকর না হয়, সেই আবেদন নিয়ে ইতিমধ্যেই TRAI-এর দ্বারস্থও হয়েছে কেবল অপারেটেরা(Cable Operators)। তবে এখনও কোনও আশাব্যঞ্জক কথা শোনায়নি ট্রাই। আর তার জেরেই সম্ভাবনা দেখা দিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই হয়তো দেশজুড়ে কেবল টিভির চ্যালেনের(Cable TV Channels) নতুন দাম লাগু হয়ে যেতে পারে।

আরও পড়ুন আবাস যোজনা: জেলাগুলিকে ডেডলাইন মনে করিয়ে কড়া নির্দেশ নবান্নের

DTH ও কেবল অপারেটরদের দাবি, ট্রাই যে নতুন দাম ঠিক করেছে তাতে আমজন্তার টিভি দেখার খরচ এক ধাক্কায় 30 শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। আর চ্যানেলের দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের সংখ্যা আরও কমে যেতে পারে। বর্তমানে OTT চ্যানেলগুলির দাপটে এমনিতেই মার খাচ্ছে কেবল অপারেটর ও ডিস টিভির ব্যবসা, তার মধ্যেই যদি চ্যানেলের দাম বৃদ্ধি করা হয় তাহলে গ্রাহকদের পাশাপাশি কেবল অপারেটরদেরও জোর ধাক্কা লাগবে। কেরাল হাইকোর্টে যে মামলা চলছে এই বিষয়ে তার শুনানি এখনও হয়নি।অয়াগামী ৮ ফেব্রুয়ারি সেই শুনানির দিন ধার্য করা হয়েছে। তাই DTH ও কেবল অপারেটররা ট্রাইয়ের কাছে আবেদন জানিয়েছিলেন চ্যানেলের দাম বৃদ্ধির নির্দেশ যাতে এখনই কার্যকর না হয়। কিন্তু তাঁদের এখনও কোনও আশাব্যঞ্জক কথা শোনায়নি ট্রাই।

আরও পড়ুন পশ্চিম বর্ধমানের ৫টি শিল্প পার্কে ১৫০০ কোটির বিনিয়োগের সম্ভাবনা

দেশে ৩ বছর আগে সর্বশেষ টিভি চ্যানেলের দাম বৃদ্ধি করেছিল TRAI। তবে নভেম্বরে নতুন ট্যারিফ অর্ডার 2.0 এনেছে TRAI। যা লাগু করার কথা বলা হচ্ছে ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই। সূত্রের খবর, নতুন দামের ফলে আগের ১২ টাকার চ্যানেলের দাম বেড়ে হতে চলেছে ১৯ টাকা। বর্তমানে Sony, Zee, Star-সহ ব্রডকাস্টিং চ্যানেলগুলির ইতিমধ্যেই তাদের নিজস্ব OTT প্ল্যাটফর্ম রয়েছে। স্মার্ট টিভির যুগে দাপট বাড়ছে সেগুলির, ফলে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে কেবল টিভি অপারেটরদের। এখন টিভি চ্যানেলের দাম বেড়ে গেলে কেবল অপারেটররা আরও বেশি গ্রাহক হারাবেন বলে এখন আশঙ্কায় ভুগছেন।

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?