পর্দায় অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী

পর্দায় এমন একজন মানবিক রাজনীতিবিদকে চিত্রিত করতে পারার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন আগেই বলিউডে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক হওয়ার কথা ঘোষণা হয়েছে। এমনকী ছবির নামও ঘোষিত হয়ে গিয়েছিল, যার নাম, ‘ম্যায় রাহুন ইয়া না রাহুন ইয়ে দেশ রেহনা চাইয়ে অটল’। তবে অটল বিহারীর ভূমিকায় কে অভিনয় করবেন না করছেন সে বিষয়ে নির্মাতারা কিছুই জানান নি। অবশেষে খোলাসা হল, ছবিতে বলিউডের অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন স্বনামধন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

উল্লেখ্য, পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স বইটির উপর ভিত্তি করে, ছবিটি নির্মাণ করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ছবিটি ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। বায়োপিকটির নাম প্রথম ঘোষণা হয়েছিল, চলতি বছরের ২৮শে জুন৷ ছবি ঘোষণার পর থেকেই, অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)র ভূমিকায় কে অভিনয় করবেন তা জানতে দর্শক মরিয়া হয়ে উঠেছিল। অবশেষে প্রকাশ্যে এল এই ছবির নায়কের কথা। সম্প্রতি মির্জাপুর তারকা পঙ্কজ ত্রিপাঠী এই ছবির নির্মাতাদের সঙ্গে একটি ছবি শেয়ার করে বড় ঘোষণা করলেন।

এই ছবি পরিচালনা করছেন রবি যাদব, এবং লিখেছেন উৎকর্ষ নাইথানি। প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং একজন সিনিয়র নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করার কথা বলতে গিয়ে ব্যক্ত করেছেন, “পর্দায় এমন একজন মানবিক রাজনীতিবিদকে চিত্রিত করতে পারার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন চমৎকার লেখক এবং একজন বিখ্যাত কবি। আমার মতো একজন অভিনেতার জন্য এরকম একটা সুযোগ বিশেষ সুবিধা ছাড়া কিছুই নয়।” পরিচালক রবি যাদব আরও যোগ করেছেন, “একজন পরিচালক হিসাবে আমার কাছে অটলজির চেয়ে ভাল গল্প হয়তো আর নেই। আবার পঙ্কজ ত্রিপাঠির মতো একজন আদর্শ অভিনেতা থাকা, অটলজির গল্পকে পর্দায় আনতে পেরে এবং তাঁদের সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। আমি আশা করি আমি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।”

অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে

অটল বিহারী বাজপেয়ী ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। যদিও, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্যান্য দলের কাছ থেকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছিলেন তিনি, তাই প্রধানমন্ত্রী হওয়ার ১৩ দিনের মধ্যে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। তবে বাজপেয়ী ১৯৯৮ এবং ১৯৯৯ সালে ফের দ্বিতীয় এবং তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাজপেয়ী ১৬ আগস্ট, ২০১৮ সালে প্রায় ৯৩ বছর বয়সে মারা যান।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?