চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাওয়ার সময় মেয়ে মালতীর হাত ধরা দেখে কান্নায় ভেঙে পড়লেন ‘দেশি গার্ল’

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বলিউডের সর্বদা চর্চায় থাকে ‘দেশি গার্ল’। কখনো সেরা দম্পত্তি, কখনো বা সুপার মমের তকমা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সর্বদা আলোচনায় থাকে অভিনেত্রী। কাজের ফাঁকে মেয়ে মালতি মেরিকে সময় দিতে ভোলেন না তিনি।মাঝেমধ্যে মেয়েকে নিয়ে একান্তে সময় কাটান প্রিয়ঙ্কা। অভিনেত্রী প্রায়শই তার মেয়ের সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়। তেমনই মেয়ে মালতির সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। মেয়ে মালতিকে খাবার সময়  হাত (প্রিয়ঙ্কার) শক্ত করে ধরে থাকার ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। মা মেয়ের জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখে বাঁধ ভাঙা উচ্ছাস দেখিয়েছে অনুরাগীরা।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। তাঁর সর্বশেষ চলচ্চিত্র দ্য ব্লাফ-এর ছবির কাজ চলছে। দৈনন্দিন জীবনে ব্যস্ত সময়সূচী সত্ত্বেও, তাঁর মেয়ে, মালতি মেরির সঙ্গে আদুরে সময় কাটান ‘দেশি গার্ল।’ এবার মেয়ের সঙ্গে আবেগি মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মেয়ে মালতি খাবার খাওয়ার সময় প্রিয়াঙ্কার হাত শক্ত করে ধরেছিলেন। তাই দেখে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। আবেগে আপ্লুত হয়ে অভিনেত্রী এই বিশেষ মুহূর্তটিকে  ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন ।

কিছু দিন আগেই অস্ট্রেলিয়া থেকে মেয়ে মালতির সঙ্গে একটি কিউট ছবি ভাগ করে নিয়েছিলেন ‘দেশি গার্ল’।ছবিতে দেখা গিয়েছিল, মেয়ে মালতির হাতে খাবার রয়েছে। ইতালিয় সসেজ হাতে রুটি মোড়ানো খাবার।ছবিতে প্রিয়ঙ্কা দুটি হার্ট ইমো এবং পতাকার ছবি দিয়েছিলেন। একটি পতাকা ছিল ইতালিয় এবং অপরটি ছিল ভারতের।যা নিয়ে সামাজিক মাধ্যমে হইচই অনুরাগীদের মধ্যে। অনুরাগীদের দাবি, ‘দেশি গার্ল’ হয়তো দেশ ছেড়েছে কিন্তু ভারতীয় সংস্কৃতি তাকে ছাড়ে নি। তাই খাবারে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আজও রেখেছে। তাঁর মেয়ে মালতিকে সে দেশি খাবার খেতে দিয়েছে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ‘হেডস অফ স্টেট ছবি’র শুটিং শেষ করেছেন, এটি একটি অ্যাকশন-কমেডি মুভি। যেখানে তিনি ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে, তিনি অস্ট্রেলিয়ায় ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফ’-এ কাজ করছেন। সেখানে তাঁকে তাকে দেখা যাবে জলদস্যুর চরিত্রে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ