চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরানো বিবাদ ভুলে ফের জুটি বাঁধছেন রণবীর-দীপিকা

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৫ সালে তাঁদের দুজনের পথ আলাদা হয়ে গিয়েছিল। বিচ্ছেদ হয় রণবীর-দীপিকার। শেষবার ‘তামাশা’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে আবারও নাকি জুটি বাঁধতে চলেছেন তাঁরা। তাঁদের এই খবর রীতিমত চমকে দিয়েছে সকলকে। জানা যাচ্ছে পরিচালক পুণিত মলহোত্রার একটি ছবিতেই নাকি তাঁদের দুজনকে দেখা যাবে। একটি বিজ্ঞাপনী ছবির জন্যই নাকি আবারও অনস্ক্রিন বা রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। এই খবরে খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরাও। একটি বেভারেজ ব্র্যান্ডের জন্য কাজ করবেন তাঁরা।

নানা সময় সম্পর্কের টানাপোড়েন ও নানা সমস্যা এলেও ব্যাক্তিগত ও পেশাদার জীবনকে কখনই একসঙ্গে মিশিয়ে ফেলেননি তাঁরা। ব্রেকআপের পরেও কাজ করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে। সদ্য কাজ করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও। এক সময় বলিউডের চর্চিত জুটি ছিল ‘দীপবীর’। তাঁদের সম্পর্ক শেষ হওয়ার পর বর্তমান প্রজন্মের দর্শকদের মধ্যে এক হতাশা তৈরি হয়েছিল। শুধু কি তাই দীপিকা নিজেও মানসিক অবসাদে ভুগেছেন। বিভিন্ন সময় বিভিন্ন রিয়ালিটি শোয়ে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলতেও দেখা গিয়েছে তাঁকে।

যদিও অতীতের কথা কেউই তাঁরা সেভাবে মনে ধরে বসে থাকেননি। দুজনেই এখন হ্যাপিলি ম্যারেড। সদ্য আলিয়াকে বিয়ে করে নিজের সংসার পেয়েছেন রণবীর কাপুর অন্যদিকে রণবীর সিংয়ের সঙ্গে সুখী গৃহকোণ দীপিকার। শুধু তাই নয় দীপিকার অভিনেতা স্বামী রণবীর সিংয়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছোটে কাপুর সাহাবের। অন্যদিকে দীপিকার সঙ্গে আলিয়ার মধুর সম্পর্কের ঝলক দেখেছেন সকলেই। আর তাই বর্তমানে অতীতে সমস্ত গ্লানি ভুলে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর ও দীপিকা। 

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ নেই উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ