চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’-কে পরাস্ত করে আবারও শীর্ষে ‘পরশুরাম’, TRP-তে হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেবমতো বাংলা সিরিয়ালের আজ রিপোর্ট কার্ড আসার দিন। এক সপ্তাহ ধরে কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানার দিন। তবে এ দিনটায় একটু চিন্তিত থাকেন নির্মাতা থেকে ধারাবাহিকের কলাকূশলীরা। কারণ টিআরপির ওঠা-নামাতে নির্ধারিত হয় ধারাবাহিকগুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েকদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মানাঙ্ক ভাল নয়। আবার এও হয়েছে যে, TRP-তে মান ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছর ধরে চ্যানেলে রাজত্ব করেছে। শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করে রয়েছে ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার পরিণীতাকে একেবারে বোল্ড আউট করে দিয়েছে। শুরু থেকেই টিআরপির শীর্ষাসনে রাজত্ব করছে পরশুরাম। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থান দখল করল ‘ফুলকি’। তৃতীয়স্থান দখল করেছে জগদ্ধাত্রী। চতুর্থস্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ। পঞ্চমস্থান দখল করল পরিণীতা।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’ প্রাপ্ত নম্বর ৭.৪ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘ফুলকি’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৭.৩
তৃতীয় স্থানে: জগদ্ধাত্রী (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৭.০
চতুর্থ স্থানে: ‘রাঙামতী তীরন্দাজ’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৬
পঞ্চম স্থানে: ‘পরিণীতা’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৫
ষষ্ঠ স্থানে: ‘গৃহপ্রবেশ’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৪
সপ্তম স্থানে: চিরসখা (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৫.৯
অষ্টম স্থানে: ‘কথা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৫.৬
নবম স্থানে: ‘চিরদিনই তুমি যে আমার’ (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৫.২
দশম স্থানে: ‘কোন গোপনে মন ভেসেছে’ (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৫.১

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ