চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রাবন্তীর বিরুদ্ধে ফের মামলা রোশনের, নথি সত্য প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে নায়িকার

নিজস্ব প্রতিনিধি: বরাবরই ব্যক্তিগত সম্পর্কের নিরিখে চর্চিত টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের থেকেও তাঁর সম্পর্ক নিয়ে মেতে থাকেন নেটদুনিয়া। শ্রাবন্তী প্রেম করেই বিয়ে করেছিলেন তিন তিনটে, কিন্তু কোনটাই টেকেনি। সবটাই বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ। তবে পরিচালক রাজীবের সঙ্গেই তাঁর লং লাস্টিং সম্পর্ক ছিল, যে কিনা অভিনেত্রীর পুত্র ঝিনুকের বাবা। এরপর মডেল কৃষ্ণকে বিয়ে করেন অভিনেত্রী, সেই সম্পর্কও দেড় বছরের মাথায় ইতি।

এরপর ২০১৯ এ বিয়ে করেন রোশনকে, একসঙ্গে ঘুরতে যাওয়া, ছবি দেওয়া সবটাই অভিনেত্রী পোস্ট করতেন তাঁর সোশ্যাল একাউন্টে। কিন্তু সবটাই বিয়ের কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। যদিও তাঁরা এখনও হাতে কলমে স্বামী-স্ত্রী। মামলা চলছে। এদিকে চতুর্থ প্রেমও শেষ নায়িকার। আপাতত সেটাই গুঞ্জন। এর মধ্যেই শোনা গিয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহের বিবাহবিচ্ছেদের মামলায় নয়া মোড়। জানা গিয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে পুনরায় মামলা করেছেন অভিনেত্রী তৃতীয় স্বামী রোশন সিং। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন তিনি। কোনও ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়।

কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ কেন তুললেন রোশন? তবে বিবাহবিচ্ছেদ মামলা করেছিলেন শ্রাবন্তী। মাসিক সাত লক্ষ টাকা খোরপোষের দাবি জানান তিনি। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ানেই নাকি ধরা পরছে অসংগতি। সূত্রের খবর, অভিনেত্রী যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন, তাঁর সঙ্গে এই তথ্যের মিল নেই। তাই অভিনেত্রীর না বিরুদ্ধে অভিযোগ এনেছেন রোশন। ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।জানা গিয়েছে, শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁর জেলও হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ