চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: উপার্জনে রেকর্ড গড়লেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে তিনি যা আয় করেছেন তা শুনলে চোখ কপালে ওঠার জোগার হয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্কারলেট জোহানসনের নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। এই সিনেমাটির বক্সঅফিস কালেকশনও হয়েছে দেখার মতো। তারপরেই অভিনেত্রীর মোট আয় হয়েছে ১৪.৮ বিলিয়ন ডলার। এর মাধ্যমে স্কারলেট জোহানসন বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতায় পরিণত হয়েছেন।

চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপে প্রকাশিত অভিনেত্রীর আয়ের বেশিরভাগ অংশই  এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। ‘অ্যাভেঞ্জার্স-এর চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার–জোহানসনের ব্ল্যাক উইডো চরিত্রটি স্কারলেটকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এই সিনেমাগুলি থেকেই স্কারলেট আয় করেছেন ৮.৭ বিলিয়ন ডলারেরও বেশি।

সম্প্রতি মুক্তি পেয়েছে জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। তাতে স্কারলেট অভিনয় করেছেন জোরা বেনেট চরিত্রে। এই চরিত্রটি এক প্রাক্তন সামরিক কর্মকর্তার। বেনেটকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে। ছবিটি মুক্তি পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ে সারা বিশ্বে আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার।

দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী,মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট এমন ছবিগুলির  ছবিগুলোর মোট আয় ১৪.৮ বিলিয়ন ডলার। তার মধ্যে রয়েছে ‘আয়রন ম্যান ২, অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এরদুই কিস্তিতে থাকা ‘রকস্টার পোর্কুপাইন-এর অ্যাশ-এ কণ্ঠাভিনয়।

আয়ের তালিকা বলছে স্কারলেট বর্তমানে স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রদের মতো তারকাদের থেকেও এগিয়ে রয়েছেন। স্কারলেট, জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি এই তালিকায় রয়েছেন টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। স্কারলেট যে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন তাতে তাঁকে পেরোতে হয়েছে ৩৬টি প্রধান চরিত্র। এই চরিত্রগুলিতে অভিনয়ের মাধ্যমেই তাঁর এই উত্থান।  স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টিতে এবং ডাউনি জুনিয়র ওভিনয় করেছেন ৪৫টি ছবিতে।

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ