আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বলিউডে ডেবিউ ক্রিকেটার শিখর ধাওয়ানের

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ এবার বলিউড ডেবিউ করতে চলেছেন ক্রিকেটার শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha) এবং হুমা কুরেশি(Huma Kureshi) অভিনীত, কমেডি ড্রামা ডাবল এক্সএল-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শিখর। দুটি প্লাস সাইজের মহিলার গল্প বলবে এই ছবি, যেখানে তারা নিজেদের স্বপ্ন দেখতে চান। ছবিটি পরিচালনা করছেন সত্রম রমানি। মানুষের শরীরের ওজন নিয়ে সমাজের যে স্টেরিওটাইপ রয়েছে তাকে চ্যালেঞ্জ জানানোর বার্তা দেবে এই ছবি। সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশির সঙ্গে ছবিতে অভিনয় করছেন জহির ইকবাল এবং মাহাত রাঘবেন্দ্র।

বলিউড ডেবিউ প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ সংস্থাকে শিখর জানিয়েছেন, গল্পটি শোনার পর একটি বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়েছেন তিনি। শিখর বলেন, “একজন খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমার উপর সব সময়েই একটা চাপ থাকে। তাই চাপ কাটাতে আমি সবসময়েই ভালো সিনেমা বিনোদন মুলক ছবি দেখতে পছন্দ করি”। শিখর বলেন, “যখন সিনেমাতে অভিনয়ের এই সুযোগটি আমার কাছে এসেছিল, এবং আমি গল্পটি শুনেছিলাম, তখন এটি আমার মনে গভীর ভাবে দাগ কেটে ছিলো। এটি পুরো সমাজের জন্য একটি সুন্দর বার্তা, এবং আমি আশা করি যে অনেক অল্পবয়সী ছেলে মেয়েরা সিনেমাটি দেখে তাদের স্বপ্ন পুরনের সাহস পাবেন”।

উল্লেখ্য ডবল এক্সএল দুই প্লাস সাইজের মহিলার গল্প বলবে, যাদের মধ্যে একজন মিরাটের বাসিন্দা রাজশ্রী ত্রিবেদী (কুরেশি) এবং অন্যজন নয়া দিল্লির সায়রা খান্না (সিনহা)। তারা সমাজে সৌন্দর্যের সংজ্ঞাকে নতুন ভাবে চিহ্নিত করবে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন গুলশান কুমার, টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং মুদাসসার আজিজ। আগামী ৪ঠা নভেম্বর, ছবিটি হলে মুক্তি পেতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ