আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৩ বছর পর ফের বিয়ের পিঁড়িতে সানি লিওনি!

Courtesy - Instagram

নিজস্ব প্রতিনিধি: একসময় নীল ছবির জগতে দাপিয়ে কাজ করলেও বর্তমানে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন অভিনেত্রী সানি লিওনি(Sunny Leone)। তাঁর তিনটি সন্তান রয়েছে। এমনকি স্বামী ড্যানিয়েল ওয়েবারের(Daniel Weber) সঙ্গেও যথেষ্ট ভালো বন্ডিং তাঁর। কিন্তু এরইমধ্যে কি এমন ঘটলো যে ফের বিয়ের পিঁড়িতে বসলেন সানি লিওনি? আচমকা কি হল অভিনেত্রীর? অন্য কিছু ভেবে নেওয়ার আগেই চলুন এর পিছনের আসল কারণ জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ হিন্দু মন্দিরে নামাজ আদায়ের চেষ্টা, স্থানীয়দের চাপে পড়ে ক্ষমা চাইলেন ইরানি দম্পতি

বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ে করলেন সানি। কিন্তু পাত্র সেই একই, ড্যানিয়েল ওয়েবার। প্রকৃতপক্ষে, নিজেদের সম্পর্ককে উদযাপন করতে বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ের দিনের মতোই(Renew Wedding) প্রতিশ্রুতিবদ্ধ হলেন ড্যানিয়েল-সানি। তবে এদিনের অনুষ্ঠান ছিল একেবারেই ছিমছাম এবং পারিবারিক। এই বিশেষ দিনটি শুধুমাত্র স্বামী এবং সন্তানদের সঙ্গেই কাটিয়েছেন সানি। এদিন এই পরিবারের সকল সদস্যের পরনে ছিল সাদা রঙের পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে অপূর্ব সুন্দরী দেখাচ্ছিল সানিকে।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত মা, শব্দবাজির প্রতিবাদ করতেই বেধড়ক মারধর যুবককে

মালদ্বীপের(Maldives) সাদা বালির বিচে তিন সন্তান নোয়া(Noah), আশহের(Asher), এবং দত্তক কন্যা নিশাকে(Nisha) নিয়ে বিশেষ দিনটি পালন করলেন সেলেব দম্পতি। এদিন একে অপরকে কেক কেটে খাইয়ে দেন তাঁরা। সানির জন্য বিশেষ লাভ লেটার(Love Letter) লিখে এনে তা পড়েও শোনান ড্যানিয়েল। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০শে জানুয়ারি ২০১১ সালে শিখ মতে বিয়ে সেরেছিলেন করণজিৎ কৌর ওরফে সানি লিওনি। এরপর স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখতে দেখতে কেটে গিয়েছে দাম্পত্যের ১৩ বছর। এতগুলি দিন পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে ভালোবাসার বন্ধন যে এতটুকু আলগা হয়নি তার জলজ্যান্ত প্রমাণ মিলল আবারও।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ