এই মুহূর্তে

সামনে এল হ্যারিপটারের ফার্স্ট লুক

নিজস্ব প্রতিনিধি: হ্যারিপটার প্রেমীদের জন্য সুখবর। সামনে এল এইচবিও নির্মিত নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রধান তিনটি চরিত্রের ফার্স্ট লুক। এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যারা তাঁদের অপেক্ষার অবসান হল শেষ পর্যন্ত।  সেই গোল চশমা ও স্কুল ইউনিফর্ম পরে হাসিমুখে হ্যারিপটারের চরিত্রে দেখা গেল নবাগত ডমিনিক ম্যাকলাফলিনকে।

কিন্তু শুধু তো হ্যারি নয়, তার সঙ্গে দেখা গিয়েছে আরও দুি প্রধান চরিত্রকে। হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে এবারের সিরিজে অভিনয় করছেন আরাবেলা স্ট্যানটন। রন উইজলির চরিত্রে থাকছেন অ্যালাস্টার স্টাউট।

হ্যারিপটার বহু প্রতীক্ষিত ফিল্ম সিরিজ সিনেপ্রেমীদের কাছে। এই চরিত্রে অভিনয়ের জন্য কমপক্ষে ৩০ হাজার প্রতিযোগীর স্ক্রিন টেস্ট হয়েছিল তার মধ্যে থেকে ডমিনিক ম্যাকলাফলিনকে নির্বাচন করা হয়। ১৪ জুলাই ঘোষণা করা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে নতুন অভিনেতাদের নাম। এবার নেভিল লংবটম চরিত্রে থাকছেন ররি উইলমোট, ডাডলি ডার্সলি চরিত্রে আমোস কিটসন, ম্যাডাম হুচ চরিত্রে লুইস ব্রেলি এবং ওলিভান্ডার চরিত্রে অ্যান্টন লেসার।

হ্যারিপটারের পরিচালক মার্ক মাইলড এবং শোরনার ফ্রান্সেসকা গার্ডিনার। এই জনপ্রিয় সিনেমা মূলত জে কে রাউলিংয়ের উপন্যাস হ্যারিপটার অবলম্বনে। এবারের ফিল্ম সিরিজেও চেনা গল্প দেখা যাবে। হ্যারিপটার একজন জাদুকর। সে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফ্ট অ্যান্ড উইজার্ডরিতে পড়তে যায়। সেখানেই গড়ে ওঠে বন্ধুত্ব রন ও হারমায়োনির সঙ্গে। তারপর ফের এক লয়াড়াই। যে লড়াইয়ের অপেক্ষায় শ্বাস রোধ করে বসে থাকেন হ্যারিপ্রেমীরা।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন জন লিথগো, জ্যানেট ম্যাকটিয়ার, পাপা এসিডু, নিক ফ্রস্ট, ক্যাথরিন পার্কিনসন, লক্স প্র্যাট, জনি ফ্লিন, লিও আর্লি, অ্যালেসিয়া লিওনি, সিয়েনা মুসা, বার্টি কারভেলের মতো অভিনেতা  অভিনেত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ