চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা হলেন সোনম কাপুর, পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোনম কাপুর। সোনম-আনন্দের পরিবারে এল নতুন অতিথি। দাদু হলেন অভিনেতা অনীল কাপুর। শনিবার দুপুরে একটি পুত্রসন্তানকে স্বাগত জানালেন সোনম-আনন্দের পরিবার। তবে অভিনেত্রী বা ব্যবসায়ী আনন্দ নয়, এই সুসংবাদটি ভাগ করে নিলেন প্রবীণ অভিনেত্রী নীতু কাপুর। নতুন বাবা-মা সোনম-আনন্দের হয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের খুশির খবর দিলেন নীতু কাপুর। বিবৃতিতে লেখা আছে, “২০.০৮. ২০২২ তারিখে, আমরা আমাদের পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছি। এই যাত্রায়, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত ছিলেন এবং আমাদের সকল সমর্থনকারী ডাক্তার, নার্স, বন্ধুবান্ধব এবং পরিবারকে ধন্যবাদ। আমাদের জীবনের নতুন শুরু হল, আমরা জানি আমাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। ইতি – সোনম এবং আনন্দ।”

ফারাহ খানও একই বিবৃতি শেয়ার করে লিখেছেন, নতুন বাবা-মা এবং দাদা-দাদি, অনিল কাপুর এবং সুনিতা কাপুরকে প্রচুর শুভেচ্ছা। তিনি লিখেছেন, “অভিনন্দন গর্বিত পিতামাতা” সোনম এবং আনন্দ। তিনি অনিল এবং সুনিতার উদ্দেশ্যে লিখেছেন, “N even prouder grandparents”। অনিল এবং নীতু সম্প্রতি ‘যুগ যুগ জিয়ো’-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এতে আরও অভিনয় করেছেন, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি এবং মনীশ পল। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাসে, সোনম এবং আনন্দ মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি শেয়ার করে দম্পতি ঘোষণা করেছিলেন যে, তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।

সোনম এবং আনন্দ আহুজা ২০১৮ সালের ৮ মে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। তবে মাতৃত্বকালীন সব আপডেট প্রতিনিয়ত ভক্তদের সঙ্গে শেয়ার করতেন অভিনেত্রী সোনম কাপুর। এমনকি মাতৃত্বকালীন ফটোশ্যুটের একাধিক ছবি পোস্ট করে প্রশংসা এবং কটাক্ষ দুইই হজম করেছিলেন নায়িকা। যদিও তিনি কোনও কিছুতেই কোনো প্রতিক্রিয়া জানাননি। আপাতত নতুন মাম্মি-ড্যাডি এবং দাদা-দাদি হওয়ার খুশি উপভোগ করতে ব্যস্ত কাপুর পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ