চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়েকে ধর্ষণের হুমকি, হৃদরোগে আক্রান্ত হওয়া, কীভাবে মুল জীবনে ফিরে এলেন অনুরাগ

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকার দিকের কথা প্রকাশ্যে আনলেন, সঙ্গে জানালেন কীভাবে তিনি তিনবার পুনর্বাসন থেকে ফিরে এসেছেন। এমনকী তিন বছরেরও বেশি সময় ধরে তিনি বিষণ্নতায় ভুগছিলেন, এবং অনেক চেষ্টার পর নিজেকে জীবনের সেই অন্ধকার দিক থেকে বের করে এনেছেন। গতবছর হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা প্রথম প্রকাশ্যে এনে অনুরাগ জানিয়েছিলেন, যখন তাঁর একমাত্র কন্যা আলিয়া কাশ্যপকে ধর্ষণের হুমকি দেওয়া হয়, তখন তাঁর উদ্বেগজনক আক্রমণ হয়েছিল।

সেই সময়ের কথা স্মরণ করে অনুরাগ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “সেই সময়ে আমি টুইটার বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার মেয়েকে ট্রোলড করা শুরু হয়েছিল। ২০১৯ সালের আগস্টে আমি টুইটার বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি পর্তুগালে গিয়েছিলাম। একটি ছবির শুটিংয়ের কাজে। তবে যখন পুরো জামিয়া মিলিয়া ঘটনাটি ঘটে, তখন আমি ভারতে ফিরে আসি। এমনকী ভারতে ফিরে দেখি কেউ আমার সঙ্গে কথা বলছে না, যা সহ্য করা খুব কঠিন ছিল। তবে ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যায়।” উল্লেখ্য, সিএএ-বিরোধী বিক্ষোভে অংশ নিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অনুরাগ। সেই কারণেই পরিচালকের মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়।

তন্ময় ভট্টের সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে, পরিচালক বলেন, “আমার কন্যাটি সত্যিই আশ্চর্যজনক। সে সত্যিই নিজের সঙ্গে সেই সময়ে লড়াই করেছে, তাঁর উদ্বেগ আমাকে বিরক্ত করেছিল ঠিকই, কিন্তু তাঁর উদ্বেগ আমাকে আক্ষরিক সাহস যুগিয়েছিল। তখন আমি সবকিছু ফেলে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই।” যে কারণে তাঁর সিনেমা মুক্তি পেতেও দেরি করে দেয়। তবে তাঁর পরিচালনায় একটি ওয়েবসিরিজ রিলিজের পরেও অনুরাগ কাশ্যপ তিনবার রিহ্যাবে গিয়েছিলেন। তাঁর স্বাস্থ্যেরও অবনতি ঘটে এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন। তবে এখন অনুরাগ খুব ভাল আছেন। নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন। এট কিছু তাঁর জীবনে ঘটে যাওয়ার পরেও তিনি ফিল্ম বানিয়েছেন। দোবারা বানিয়েছেন। অনুরাগ কাশ্যপের ফিল্ম প্রায় প্যায়ার উইথ ডিজে মহব্বত আগামী ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ