শাহরুখের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করা যাবেনা, সতর্ক হাইকোর্টের

ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি যখনই বলবেন আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে আসব। যখনই আপনার সুবিধা হবে আমাকে জানাবেন। সত্যিই আপনার ন্যায়পরায়ণতাকে আমি শ্রদ্ধা করি

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ান মামলায় প্রাক্তন মাদক-বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েকে আগামী ৮ জুন পর্যন্ত গ্রেপ্তারের হাত থেকে নিষ্কৃতি দিয়েছে হাইকোর্ট। ২৫ কোটি ঘুষ নেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করছেন সিবিআই। তবে সিবিআইয়ের দেওয়া অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সমীর ওয়াংখেড়ে। বরং এখন তিনি নিজের আত্মরক্ষার স্বার্থে হাতিয়ার করেছেন বলিউড মেগাস্টারের সঙ্গে কথিত চ্যাটের স্ক্রিনশট। হ্যাঁ, আরিয়ান জেলে থাকা কালীন শাহরুখ নাকি তাঁকে একাধিকবার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্যে অনুরোধ করেন। কিন্তু সমীরের দেওয়া এই তথ্য ধোপে টেকে নি। গতকালই শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, শাহরুখ কখনই সমীরকে অনুরোধ করেননি, বরং তিনি আইনের উপর বিশ্বাস রেখেছিলেন, তার থেকেও বড় কথা শাহরুখ WhatsApp-কোনদিনই ব্যবহার করেননি।

সোমবার বোম্বে হাইকোর্ট প্রাক্তন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অফিসারকে একটি ৮ জুন পর্যন্ত তাঁর গ্রেপ্তার স্থগিত করেছেন এবং শাহরুখ খানের সঙ্গে সমীরের কথিত চ্যাট ফাঁসের জন্য অফিসারকে তিরস্কারও করেছে।সিবিআই বলেছে যে, মিঃ ওয়াংখেড়ে ইচ্ছাকৃত ভাবে শাহরুখ খানের চ্যাট মিডিয়ায় ফাঁস করেছেন। যা এই মামলা কে প্রভাবিত করেছে। এদিকে মিঃ ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দিয়েছেন, তিনি মিডিয়াতে কোনও চ্যাট ফাঁস করেননি, এগুলি তাঁর আবেদনের একটি অংশ। শাহরুখ খান নিজেই সমীরকে একজন ন্যায়পরায়ণ কর্মকর্তা বলে অভিহিত করে ছিলেন। প্রাক্তন অ্যান্টি-ড্রাগ অফিসারের উদ্ধৃত স্ক্রিনশট অনুসারে, এসআরকে তাকে লিখেছিলেন, “ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি যখনই বলবেন আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে আসব। যখনই আপনার সুবিধা হবে আমাকে জানাবেন। সত্যিই আপনার ন্যায়পরায়ণতাকে আমি শ্রদ্ধা করি।” অন্যদিকে সিবিআই বলেছে, এই চ্যাট মিঃ ওয়াংখেড়েকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারবে না। হাইকোর্ট বলেছে, মিঃ ওয়াংখেড়েকে অবিলম্বে তদন্তে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে সিবিআই-এর সামনে হাজির হতে হবে। আর মামলা চলাকালীন অফিসার মামলা সংক্রান্ত কোনো তথ্য মিডিয়ার সঙ্গে শেয়ার করতে পারবেন না।

ঘটনার সূত্রপাত, ২০২১ সালে, যখন মুম্বইয়ের ক্রুজে একটি পার্টি চলাকালীন অভিযান চালিয়ে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেন প্রাক্তন NCB প্রধান সমীর ওয়াংখেড়ে। দাবি, আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে এবং তিনি নাকি মাদক সেবনও করেছিলেন ওইদিন। এই অভিযোগে টানা ২২ দিন জেলে কাটান আরিয়ান, এরপর পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২২ সালের মে মাসে আরিয়ানকে বেকসুর খালাস করা হয়। দিন কয়েক আগেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সমীর ওয়াংখেড়ের সম্পত্তির তল্লাশি চালিয়ে অনেক অহিসেবি সম্পত্তির খোঁজ পান। এরপর আরিয়ান মামলার তদন্তে নেমে সিবিআই জানতে পারে, সাবেক মাদক বিরোধী প্রধান সমীর ওয়াংখেড়ে নাকি আরিয়ানকে মিথ্যে ফাঁসিয়ে ছিলেন। এমনকী মাদক দোষে যাতে সাজা না ভুগতে হয় আরিয়ানকে, সেই কারণে শাহরুখের থেকে ২৫ কোটি দাবি করেন। এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই তোলপাড় পড়ে গিয়েছে।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা