চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা-ছেলের ঠান্ডা যুদ্ধ! সলমানের উপর রেগে ৬ মাস কথা বলেননি সেলিম খান

নিজস্ব প্রতিনিধি: সলমান খান, সেলিম খান! গোটা বিশ্বের কাছেই পরিচিত এই বাবা-ছেলের জুটি। সেলিম খান, বলিউডের একজন বিশিষ্ট চিত্রনাট্যকার। আর সলমনের পরিচয় তো আলাদা করে দেওয়ার দরকার নেই! দেশের অন্যতম সুপারস্টার তিনি। তাই তাঁর কিছু হলে উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা দেশ। যাই হোক, বাড়িতে ভাইজান একেবারে ‘বাপ কা বেটা’। তাঁদের সম্পর্কের সমীকরণ গোটা জাতিকে অনুপ্রাণিত করে। ছেলে, বাবাকে আর বাবা ছেলে বলতে অজ্ঞান। সলমানের পাশাপাশি তাঁর বাবা সেলিম খানও মৃত্যু হুমকির শিকার হয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবলের কাছ থেকে। এত বড়মাপের সুপারস্টার হয়েও বাড়িতে তিনি বাবার বাধ্য ছেলে। বাবাকে খুব সম্মান করেন। কিন্তু পরিবারের বড় ছেলে হওয়ায় সলমানকে তাঁর বাবার রাগ এবং অসন্তুষ্টিও সহ্য করতে হয়। সবটাই তিনি মুখ বুজে মেনে নেন।

আসলে কথায় আছে, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি। একবার একটি সাক্ষাৎকারে সেলিম খান তাঁর ছেলে সলমানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাড়িতে শুধুমাত্র সলমানকেই বেশি তিরস্কার করতে তিনি। বেশি বকাঝকা করতেন। অনেক সময় ছেলের উপর রাগ করে তাঁর সঙ্গে ৬ মাস কথা না বলেও থেকেছেন।

সেলিম খানের কথায়, ‘আমি আমার সব সন্তানকে বকাঝকা করেছি। কিন্তু সলমানকে সবথেকে বেশি বকাঝকা করেছি। কারণ সে সবার বড়। সলমান একবার আমাকে বলেছিল, আমার অভ্যাসের সঙ্গে নাকি তাঁর অভ্যাস অবিকল মিলে যায়। তখন আমি রেগে গিয়ে সলমানকে বলেছিলাম, বাবা এটা তোমার জন্যে প্রশংসা হতে পারে। কিন্তু আমার জন্যে নয়। আমি চাইনা তুমি আমার অভ্যাস গ্রহণ করো। যখনই সলমান কোনও ভুল করে, বা আমি যেগুলো পছন্দ করিনা, সেগুলো করে, তখন আমি তাঁর সঙ্গে অনেকক্ষন কথা বলিনা। সে বুঝে যায়, আমি তার উপর রাগ করেছি। এমন অনেক উদাহরণ আছে। যখন আমি সলমানের সঙ্গে ৬ মাস কথা না বলেও থেকে গেছি। তখন সলমান আমার কাছে এসে ক্ষমা চায়। এবং বলে, বাবা আমি ভুল করেছি। আর কোনদিনও হবে না। হ্যাঁ, বড় তারকা হয়ে গেলেও সলমান এখনও আমার বাধ্য ছেলে।’ সলমান হলেন সেলিম খান এবং তাঁর প্রথম স্ত্রী সালমার বড় ছেলে। তাঁদের আরও দুটি সন্তান আছে, আরবাজ এবং সোহেল খান। তাঁরাও বলিউডের অভিনেতা, কিন্তু সলমানের মতো প্রতিষ্ঠিত হতে পারেননি। কাজের ক্ষেত্রে, সলমানকে শেষবার ‘সিকান্দর’-এ দেখা গিয়েছিল। এরপর তাঁর পরবর্তী প্রকল্প কী, তা জানতে উৎসুক ভক্তরা।

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ