আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘Major’ ছবি মেজর আসলে কে? কী তাঁর পরিচয়?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশবাসী মেজর ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এই ছবির ট্রেলর দেখেছেন।  ট্রেলর দেখে তিনি অভিভূত। জানা গিয়েছে, গত মে মাসে প্রতিরক্ষামন্ত্রীর জন্য স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।  ছিলেন অভিনেতা আদিভী শেঠ এবং ছবির পরিচালক শশী কিরণ। সেদিন ছবির জন্য বিশেষভাবে তৈরি স্লোগান – জান দুঙ্গা দেশ নেহি-র  আনুষ্ঠানিক উন্মোচন করেন। এই ধরনের ছবি তৈরির জন্য তিনি টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তাঁর পরিবারের কথা ভেবে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩ জুন ছবিটি হিন্দি, তেলেগু এবং মালায়লম ভাষায় মুক্তি পাবে।

কিন্তু কে এই মেজর? তার পরিচয় বা কী? হঠাৎ এতো কিছু থাকতে কেন এই মেজরকে নিয়ে ছবি তৈরি করা হল। প্রথমে বলে রাখা ভালো ইনি কোনও কল্প কাহিনির মেজর নন। ৯/১১-য়ের ঘটনার কথা মনে আছে? এক সন্ত্রাসী হামলায় ভারতকে তো বটেই, গোটা বিশ্বকে দুলিয়ে দিয়েছিল। সেই অপারেশনের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এলিট স্পেশ্যাল অ্যাকশন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডিং অফিসার মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণ। কে উন্নিকৃষ্ণণ এবং ধনলক্ষ্মী উন্নিকৃষ্ণণের একমাত্র ছেলে সন্দীপ উন্নিকৃষ্ণণ।  বাবাই ইসরোর অবসরপ্রাপ্ত কর্মী। সন্দীপ উন্নিকৃষ্ণণের জন্ম ১৯৭৭-য়ের ১৫ মার্চ।

ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। বিজ্ঞানে স্নাতক এই ছাত্র ১৯৯৫ সালে পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগদেন। পরে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে। ১৯৯৯ সালে সেখানে থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর বিহার রেজিমেন্টে যোগ দেন। আর তার পরেরটা ইতিহাস।

আরও পডু়ন বন্ধ হচ্ছে না ‘কফি উইথ করণ’, ওটিটিতে স্ট্রিমিং

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ