ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত অন্তত ১০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লাভার ছাই ও ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ফলে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছে সকলে। বাসভবন থেকে শুরু করে রাস্তাঘাট ধসে গিয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকর্মীরা উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে।

সোমবার(৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ অগ্ন্যুৎপাতের জেরে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করতে বাধ্য হয়। পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি স্থানীয় সময় গতকাল রবিবার তেকে ভয়ংকর অগ্ন্যুৎপাত শুরু হয়।

এদিকে এই নিয়ে দ্য সেন্টার অফ ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) এর মুখপাত্র হাদি বিজয়া জানিয়েছেন, অগ্নুৎপাতের পরে বিদ্যুৎ গোলযোগ হয়েছিল এবং তাঁরপরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এই নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির লেভেল ৪ বা সর্বোচ্চ সতর্কতা জারি করে। একইসঙ্গে হাদি আরও বলেন, জলন্ত লাভা এবং শিলা প্রায় চার কিলোমিটার জুড়ে কাছাকাছি বসতিতে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে সব পুড়ে ছাই, এতে বাসিন্দাদের বাড়িঘর পুড়ে গিয়েছে। তাঁদের থাকার আর জায়গা নেই।

ইস্ট ফ্লোরেস এলাকার স্থানীয় কর্মকর্তা হেরোনিমাস লামাউরান জানান, সোমবার সকাল পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘অগ্নুৎপাত ৭ টি গ্রামের ক্ষতি করেছে। আমরা আজ সকাল থেকে আগ্নেয়গিরি থেকে প্রায় ২০ কিলোমিটার(১৩ মাইল) দূরে অবস্থিত অন্যান্য গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, দেশটিতে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। গত মে মাসে হালমাহেরার প্রত্যন্ত দ্বীপ মাউন্ট ইবুতে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটেছিল। যার কারণে সেখানে ৭ টি গ্রামের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ