আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন মুলুকে ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে গ্রেফতার দুই অশিক্ষক কর্মী

নিজস্ব প্রতিনিধি : স্কুল ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে দুই অশিক্ষক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। জর্জিয়ার একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। ২০২১-২২ সালে এই ধরনের ঘটনাটি ঘটেছিল।

জানা গিয়েছে, অভিযুক্ত দুই অশিক্ষক কর্মীর নাম রেইলে গ্রিসন ও ব্রুকলিন শুলার। তাঁদের বিরুদ্ধে স্কুলের তিন জন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, স্কুলের দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন রেইলে। পাশাপাশি স্কুলেরই আরেকজন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন শুলার। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে এই ধরনের ঘটনাটি ঘটেছে।

বেশ কয়েক বছর ধরেই স্কুলের দুই অশিক্ষক কর্মী এই কাণ্ড ঘটাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। স্কুলের এক অভিভাবক জানান, ‘স্কুলের প্রত্যেকেই ওদেরকে চেনে। যখনই স্কুলে অভিভাবকদের ডেকে পাঠানো হত, তখন তাঁদেরকে ছাত্রদের বাবাদের সঙ্গেই কথা বলতে দেখা যেত। ওরা এতটাই নির্লজ্জের মতো আচরণ করত যে সকলের দৃষ্টিতেই তাঁরা পড়ত।‘ উল্লেখ্য, গোটা ঘটনায় কোন কোন ছাত্র হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের বয়স কত সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। পাশাপাশি অভিযুক্ত দুই মহিলা আধিকারিকের হয়ে আদালতে কোনও আইনজীবী লড়ছেন কিনা, সেই বিষয়টিও স্পষ্ট নয়।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ