চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর পর দুবার ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি । মঙ্গলবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে  হামলা চালাল রাশিয়া।  এর ফলে ইউক্রেনের পোল্টাভায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোস্ট করে তিনি জানান, ‘ রুশ বাহিনী পোলতাভায় হামলা চালিয়েছে। ওই এলাকায় পর পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আর এই ঘটনায় একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

ইউক্রেন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন ,’ রুশ হামলায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি।  এখন পর্যন্ত ঘটনাস্থলে বেশ কয়েকজন আটকে রয়েছে। তাদেরকে জোরকদমে উদ্ধারকাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়তে পারে নিহতের সংখ্যা।‘

অন্যদিকে এখন পর্যন্ত এ হামলার বিষয়ে  কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে, রাশিয়ার এক আধিকারিক জানিয়েছেন , রাশিয়া ইউক্রেনের পোলতাভায় একটি সামরিক স্কুলে হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও সমাধান সূত্র মেলেনি। বর্তমানে এই হামলার জেরে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার কোপের মুখে পড়েছে  রাশিয়া। তবুও ইউক্রেনের ওপর  বদলা নেওয়া অব্যাহত রেখেছে রাশিয়া।   

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ