দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারিসে বন্দুকবাজের হামলায় হত তিন, গ্রেফতার আততায়ী

আন্তর্জাতিক ডেস্ক: তাজা রক্তে ভাসল কবিতার দেশ প্যারিস। মধ্য প্যারিসে এক বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছে তিনজন। আহত চার। চারজনের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে ও বাকি তিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই আততায়ীকে গ্রেফতার করেছে। তাঁর বয়স ৬০ বছর। 

জানা গিয়েছে, ধৃত এর আগে একবার দুইজনকে খুনের চেষ্টা চালায়। শুক্রবার হামলা হয়েছে স্থানীয় সময় সকাল ১১টায়। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মধ্য প্যারিসে এদিন একটি সাংস্কৃতিক অনু্ষ্ঠান চলছিল। সে ওই অনুষ্ঠানে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে প্রাণ হারান দুই জন। ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন কয়েকজন পুলিশকর্মী। তারা দ্রুত সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বন্দুবাজ সেখানে থেকে ঢুকেছিল একটি সেলুনে। সেলুন থেকে পুলিশ ওই আততায়ীকে গ্রেফতার করে। ধৃতের নাম এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

এর আগে ২০১৬ এবং ২০২১-য়ে সে এই দুই বছরে গুলি করে কয়েকজনকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তবে কী কারণে সে শুক্রবার হামলা চালিয়েছে, তা এখনও কিছু জানা যায়নি। পুলিশ তাকে জেরা করছে। বাজেয়াপ্ত  তাঁর বন্দুক।

এই ঘটনায় প্যারিসে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ৬০ বছরের বৃদ্ধের পরনে ছিল সাদা টি শার্ট আর ট্রাউজার্স। আহমেত কায়া সেন্টারে তখন চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আচমকাই সে ভীড়ে ঢুকে গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন ম্যাক্রোঁর জয়ের পরেই বিক্ষোভ প্যারিসে, বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ