দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Google: ‘ঘটক’ গুগল ট্রান্সলেট, ইউক্রেনের শরণার্থীকে বিয়ে সাহেবের

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমের কাছে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারে না। না দূরত্ব। না ভাষা। এমন একাধিক ঘটনার সাক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্ত। এই তো সেদিনের ঘটনা। ৬১ বছর বয়সে ৮৮ বার বিয়ের পিড়িতে বসেন প্লেবয় কিং। তবে যে প্রেম নিয়ে এই প্রতিবেদন, সেটা কিছুটা হলেও আলাদা। তার স্বাদও আলাদা।

এই গল্পের নায়িকা ইউক্রেনের এক শরণার্থী তরুণী। আর তাকে বিয়ে করেছেন ব্রিটেনের এক তরুণ। পাঠকের মনে প্রশ্ন উঠতেই পারে, কেন প্রতিবেদনে বলা হল এই প্রেম কাহিনির স্বাদ আলাদা বলা হচ্ছে। আসলে এই বিয়েতে ঘটকের ভূমিকায় গুগল ট্রান্সলেট। একজন দ্বিতীয়জনকে কী বলছে, সেটা জানিয়ে দিচ্ছে গুগল ট্রান্সলেট।পরিচয় করিয়ে দেওয়া যাক প্রেম কাহিনির নায়ক-নায়িকার সঙ্গে।

পাত্রী ৩৭ বছরের ভিরা ক্লিমোভা।আর পাত্রী ২৮ বছরের লুকে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সবাই ভিটে-মাটির মায়া ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে। নিজেকে এবং নিজের একমাত্র মেয়েকে বাঁচাতে ভিরা ক্লিমোভা ১৫ বছরের ক্যারিনাকে নিয়ে নিরাপদ উদ্দেশ্যে পাড়ি দেয়। আর সেখান থেকে ফেসবুকে আলাপ হয় লুকের সঙ্গে।

ভিরা গত ৬ এপ্রিল ব্রিস্টল পৌঁছন। সেখানে গিয়েই ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয় লুকের সঙ্গে। আলাপ জমে যাওয়ার পর লুক একদিন ভিরাকে সেখানকার একটি কফিশপে ডেকে পাঠান। প্রস্তাব দেন বিয়ের।

নিরাপদ আশ্রয় পেলেন ভিরা। প্রমাণ করলেন প্রেমের কাছে কোনওকিছুই বাধা হয়ে উঠতে পারে না। 

আরও পড়ুন রুশ অভিনেতা-অভিনেত্রী পরিবেশিত রামলালীয় মুগ্ধ রামনগরী অযোধ্যা

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ