ওয়াঘা সীমান্ত খোলার আবেদন মুত্তাকির, কোন কূটনীতি কাজ করছে ভারত-আফগানদের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার পর ভারত পাক সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে তখন বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়াঘা বর্ডার। রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন ভারতের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য এবং অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি চাবাহার বন্দর এবং ওয়াঘা সীমান্ত খোলা নিয়েও চর্চা হয়েছে। এদিনের সম্মেলনে নারী সাংবাদিকদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি গণমাধ্যমকে বলেন, ‘আমি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং অর্থনীতি নিয়ে আলোচনা করেছি, বাণিজ্য ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন কাবুলে আবার ভারতীয় দূতাবাস খুলছে। কাবুলের কূটনীতিকরা নয়াদিল্লিতে আসবেন।’

তিনি আরও বলেন, “বৈঠকে কাবুল ও দিল্লির মধ্যে ফ্লাইট বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ভারতীয়দের খনিজ, কৃষি এবং ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা চাবাহার বন্দর নিয়েও আলোচনা করেছি, ওয়াঘা সীমান্ত খোলার অনুরোধ জানিয়েছি। ওয়াঘা ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্রুততম ও সহজ বাণিজ্যপথ।”

তালিবান নেতা মুত্তাকি গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছান। ২০২১ সালে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় ফিরে আসার পর এটি তাঁর প্রথম সরকারি সফর। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা পুনর্দখলের পর নারী অধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এজন্য সারা বিশ্ব সমালোচনা করেছে তালিবান সরকারের। ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা ষষ্ঠ শ্রেণির পর মেয়েরা আর লেখাপড়া করতে পারবে না- এমন নিয়ম জারি করেছে। আফগান নারীদের অধিকাংশের জন্যই চাকরি নিষিদ্ধ। বাইরের কোনও কাজে তাঁদের কোনও অধিকার নেই। জিম, বিউটি পার্লারের জনবহুল স্থানে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা