আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

আন্তর্জাতিক ডেস্কঃ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। এই জোরাল ভূমিকম্পটি আঘাত হানে  চিলির উপকূলবর্তী শহর আন্তোফাগাস্তার বিস্তীর্ণ এলাকায়। শুধু তাই নয় চিলির পাশাপাশি কেঁপে ওঠে বলিভিয়া এবং আর্জেন্তিনাও।  তবে স্বস্তির বিষয় এই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত প্রাণহানি খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পটি মাটি থেকে  ১২৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্বাভাবিকভাবে মাটির এত গভীরে ভূমিকম্প আঘাত আনলে  ভূপৃষ্ঠে ততটা প্রভাব পড়ে না। তাই এদিনের জোরাল ভূমিকম্পের পর এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি হয়নি। অন্যদিকে চলতি বছর জানুয়ারি মাসেই চিলিতে ৫.৩ মাত্রায় ভূমিকম্প হয়েছিল। ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পের জেরে চিলিতে ৫২৬ জন মারা যান।

উল্লেখ্য, চিলি প্রশান্ত মহাসাগর তথাকথিত “রিং অফ ফায়ার”-এ অবস্থিত । এরফলে সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়।  এই “রিং অফ ফায়ার” হল  শত শত আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রবণ স্থানগুলির মধ্য়ে একটি। যা প্রশান্ত মহাসাগর বরাবর রয়েছে। আর এই  রিং অফ ফায়ার মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, জাপান, কানাডা, গুয়াতেমালা, রাশিয়া, চিলি সহ ১৫ টি দেশের মধ্যে বিস্তৃত। তাই প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে ।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ