অবশেষে স্বপ্নপূরণ, জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

এলডিপির শীর্ষ পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তারো কোনোকে হারিয়ে জয়ী হয়েছেন ফুমিও কিশিদা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন প্রাক্তন কূটনীতিবিদ ও প্রাক্তন বিদেশ মন্ত্রী ফুমিও কিশিদা। তিনি ইয়োশিহেদে সুগার স্থলাভিষিক্ত হচ্ছেন। সূর্যোদয়ের দেশ জাপানের বর্তমান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কিশিদা। এলডিপর নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রাক্তন বিদেশ মন্ত্রী জানিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য হচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে দলকে জয় এনে দেওয়া।

করোনার প্রকোপের মধ্যেই গত বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যের কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শিনজো অ্যাবে। তাঁর জায়গায় দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এলডিপি’র প্রবীণ নেতা ইয়োশিহেদে সুগা। কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছরের মাথাতেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। দলের শীর্ষ পদে নির্বাচনেও লড়েননি তিনি।

জাপানে করোনার মোকাবিলা নিয়ে ইয়োশিহেদে সুগার ভূমিকায় খুব একটা খুশি ছিলেন না দেশের আমজনতা। তার উপরে দেশে মারণ ভাইরাসের প্রকোপ চলার মধ্যেই যেভাবে টোকিও অলিম্পিকের আয়োজন করা হয়েছে, তাতে ক্ষমতাসীন এলডিপি’র জনপ্রিয়তা অনেকটাই কমেছে। ফলে আসন্ন নির্বাচনে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এলডিপি’র পক্ষে খুব একটা সহজসাধ্য হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এলডিপির শীর্ষ পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তারো কোনোকে হারিয়ে জয়ী হয়েছেন ফুমিও কিশিদা। তার ফলে প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই জাপানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিশিদা। এবার তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিশিদাকে যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। করোনা পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মোকাবিলায় কাজ করতে হবে তাঁকে।’

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়