চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপত্তিকর অবস্থায় পাকড়াও হওয়ায় দুই সমকামী যুবককে ৮৫ বেত্রাঘাতের শাস্তি

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পরিচয়, প্রেম ও সম্মানের জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হয় প্রত্যেক প্রেমীকেই। এমনই কত শত সমকামী-রূপান্তরকামীরাও রয়েছে এই দলে। ছেলের সমকামী পরিচয় জানার পরে পরিবারের কি প্রতিক্রিয়া হতে পারে তা কিছুটা হলেও ধারণা করা যায়। কিন্তু দেশের কতৃপক্ষ সমকামীতার বিপক্ষে রায় দিলে পেতে হয় ভয়ঙ্কর শাস্তি। কখনো বা হাজত বাস, কখনো আবার বেত্রাঘাত।ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে। দুই ছাত্রকে সমকামী সম্পর্কের জন্য প্রকাশ্যে ৮৫ বার বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।

সমকামী সম্পর্কে ধরা পড়ার পর ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছাত্রকে গত বছরের ৭ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। দেশটির কতৃপক্ষ দুজনকে সমকামী বলে সন্দেহ করেছিল। কেননা তাদের একটি ভাড়া ঘরে নগ্ন অবস্থায় পাওয়া যায়। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে ছিল। এই ঘটনার পর ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি, ইসলামিক শরিয়া আদালতে তিনজন বিচারক এই মামলার শুনানি শোনায়। এরপরই দুজনকে টেনে হিঁচড়ে আনা হয়।বিচারক সকলের সামনে ৮৫ বার বেত্রাঘাতের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে ওঠে চাবুক। যন্ত্রণায় কাতরাতে থাকেন দুই ছাত্র। তা দেখে নিরব দর্শকের ভুমিকায় থাকে সকলে।

এই নিয়ে দেশটির আদালতের প্রধান বিচারপতি সাকওয়ানা জানান,‘প্রাথমিকভাবে তাদের দুজনকেই ১০০ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু পরে তা কমিয়ে আনা হয়। শাস্তি কমিয়ে ৮৫ বেত্রাঘাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই ছাত্রের অপরাধ প্রমাণিত হয়েছে।এটি ইসলামের নিয়ম বিরুদ্ধ কাজ। তাই আইন এটা সমর্থন করে না।এইজন্য তাদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২৪ বছর বয়সী ছাত্রটিকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালতের তরফে বলা হয়েছিল, ১৮ বছর বয়সী ছাত্রটির মাথায় সমকামীতার বুদ্ধি দিয়েছিল ২৪ বছর বয়সী ছাত্রটি। তাই তাকে বেশি শাস্তি পেতে হবে। আচেহ এমন একটি প্রদেশ যেখানে শুধু সমকামিতা নয়, জুয়া খেলা, মদ্যপান, লিভ ইন, আঁটসাঁট পোশাক পরা এবং শুক্রবারের নামাজ এড়িয়ে চলা এগুলোকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। তাই প্রকাশ্যে বেত্রাঘাত করার নিয়মও আছে দেশটিতে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ