দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Brazil: মুচি থেকে দেশের প্রেসিডেন্ট, জীবনযুদ্ধে জয়ী এক যুবকের গল্প

আন্তর্জাতিকডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রাজিলের প্রেসিডেন্ট বামপন্থী নেতা লুলা ডি সিলভা। কঠিন লড়াই করে যেমন ক্ষমতার শীর্ষপদে, ব্যক্তিগত জীবনেও কঠিন লড়াই করতে হয়েছিল। পরিবার একে হতদরিদ্র। তারওপর অক্ষরজ্ঞানহীন। চাষ করে আয় বাবার। তাতে সংসার চলত না। চলবে কী করে? পরিবারে আট সন্তান। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তাই, সংসারের খরচ বহন করতে শৈশবেই লুলাকে রোজগারের রাস্তায় নামতে হয়।

শুরু জুতো পালিশ করা দিয়ে। সেই আয়ের থেকে বাড়ির জন্য কিছুটা দিয়ে বাকি টাকা জমিয়ে রাখতে শুরু করেন। সেই টাকা দিয়ে কিনলেন ঝুড়ি আর চিনা বাদাম। আগের থেকে আয় কিছুটা হলেও বাড়ল বটে। তবে বাড়ির সার্বিক ছবির তেমন কোনও পরিবর্তন না হওয়ায় শুরু হল মোটা টাকার কাজ খোজার।

কাজ পেলেন কারখানায়। লোহা কাটার কাজ। বয়স তখন মাত্র ১৪। কাজ করতে করতে একদিন আঙুলটাই বাদ চলে গেল লুলার। মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছিলেন। শুরু হল আরও এক কঠিন লড়াই।

দেশে তখন সেনা শাসন। যুবক লুলা ঠিক করলেন শ্রমিক শ্রেণির নেতা হবেন। সেনা শাসনের বিরুদ্ধে শুরু করবেন লড়াই। বিশ্বাস করেছিলেন, এই লড়াই মূলত শ্রমিক শ্রেণির হলেও আগামীদিনে সেটা মহাবিপ্লবের আকার ধারণ করবে। সেনা-শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাক দিলেন ধর্মঘটের। ব্যাপক সাড়া, যা দেখে থ হয়ে গিয়েছিল সামরিক শাসকেরা। ১৯৮০ সালে আত্মপ্রকাশ করল এক ট্রেড ইউনিয়ন নেতার হাতে তৈরি রাজনৈতিকদল ওয়ার্কার্স পার্টি। নয় বছর বাদে প্রেসিডেন্ট নির্বাচনে দল প্রার্থী দাঁড় করায়। ৮৯ সাল থেকে ৯৮ – এই সময়ের মধ্যে তিনবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। প্রতিবারেই ব্যর্থতা।

প্রথম সাফল্য ২০০২ সালে। চার বছর বাদে আবার।

বিপ্লব দেখল ব্রাজিল।

আরও পড়ুন মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু প্রাক্তন মিস ব্রাজিলের

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ