হানিয়ার হত্যার বদলা নেওয়া হবে, ইজরায়েলকে হুমকি হামাসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে নিজেরই বাসভবনে ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার হামাসের তরফে এক বিবৃতিতে দলের রাজনৈতিক প্রধানের খুনের বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

হামাস পরিচালিত ‘আল আকসা’ চ্যানেলে প্রচারিত এক সাক্ষা‍ৎকারে সংগঠনের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, ‘কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে খুন করেছে ইজরায়েলের খুনি বাহিনী। হানিয়ার আত্মবলিদান কোনও ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাত গুটিয়ে বসে থাকবে না হামাসের সদস্যরা। যোগ্য জবাব দেওয়া হবে। হানিয়ার প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে।’

উল্লেখ্য, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নিজের বাসভবনে ফিরে এসেছিলেন। তার পরেই এক হামলায় দেহরক্ষী-সহ প্রাণ হারান হামাসের রাজনৈতিক শাখার প্রধান। আর ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর সম্প্রচারিত হতেই শোরগোল পড়ে গিয়েছে। গত বছর ৭ অক্টোবর ইজরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছিল হামাস। তার পর থেকে গাজায় পাল্টা আক্রমণ শানিয়ে যাচ্ছে ইজরায়েল। গত ৯ মাসের বেশি সময় ধরে চালানো হামলায় ৩৯ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাঁদের সিংহভাগই শিশু ও মহিলা।হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে খতম করা যে তাঁদের প্রধান লক্ষ্য সে কথা খোলাখুলিই জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও হানিয়ার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের