চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলে কর্মসূত্রে এবং অন্য কাজে অবস্থান করা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। শনিবার দুপুরে দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং অকারণে রাস্তায় ঘোরাঘুরি না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সমস্যা দেখা দিলে দূতাবাসে ফোন করারও অনুরোধ জানানো হয়েছে। ওই ফোন নম্বর হল-৯৭২৩৫২২৬৭৪৮।  

এদিন সকাল থেকে ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের কার্যত যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যেই ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে প্যালেস্তানি জঙ্গি সংগঠন হামাস। হামলায় এখনও পর্যন্ত ২২ জনের প্রাণহানি ও ৫৪৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি থানার দখল নেওয়ার পাশাপাশি কয়েকজন ইজরায়েলি সেনাকে বন্দি করে নিজেদের ঘাঁটি গাজায় নিয়ে গিয়েছে হামাস সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে এবং যুদ্ধ চলবে। রকেট হামলার পরে ইজরায়েলের পক্ষ থেকেও গাজায় পাল্টা হামলা চালানো হয়েছে। তাতে দুজনের প্রাণহানি ঘটেছে।

ভারত অবশ্য মার্কিন দোসর এবং চার দশক গাজায় হত্যালীলা চালানো ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেল আভিভের পাশেই থাকবে নয়াদিল্লি। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বুঝতে পেরে ইজরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের চোখকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ