চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ক্রেজি হুয়া রে’, মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় লন্ডন মেট্রোয় সওয়ারি স্বল্পবসনা তরুণীর দল

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের তাপমাত্রা সম্পর্কে সকলেরই স্বচ্ছ ধারনা আছে। শীতকালেও কখনো কখনো তাপমাত্রা মাইনাসের নীচে নেমে যায়। বর্তমানে লন্ডনের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্ৰি। এমন আবহে সকলেরই জুবুথুবু অবস্থা থাকার কথা। কিন্তু মেট্রোয় দেখা গেল অন্য দৃশ্য। হাড়কাঁপুনি ঠান্ডার মধ্যে পরনে কেবল অন্তর্বাস । মেট্রোর সারিতে বসা ছেলে-মেয়েদের কেউই ট্রাউজার পরে নেই। তীব্র শীতেও পরনের প্যান্ট ছাড়াই বেরিয়ে পড়েছে সকলে। অর্ধনগ্ন অবস্থাতেই নিজেদের স্টেশন থেকে ট্রেনে উঠলেন লন্ডনবাসী। যা দেখে তাজ্জব বিশ্ববাসী।

এই দৃশ্য একঝলক দেখলে মনে হবে যেন বাড়িতেই ভুলে চলে এসেছেন। আর সেই ভুল শোধরানোর কথা মনেই পড়েনি আর। তাই নির্বিকার চিত্তে সে ভাবেই ওরা হাসছেন, বই পড়ছেন, মেতে আছেন যে যার কাজে।

সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল এই ছবি। ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যাচ্ছে কোমরের উপর অবধি সম্পূর্ণ পোশাক। পায়ে জুতা এবং মোজা, তবে কোমরের নীচে কেবল অভ্যন্তরীণ পোশাক। কোমর পর্যন্ত যথাবিধি পোশাকে ঢাকা ওঁদের শরীর। ঠান্ডায় কারও মাথায় পশমের টুপি, কেউ আবার স্যুট টাই পরে গটগটিয়ে হাঁটছেন অফিসের পথে। অথচ কনকনে ঠান্ডার মধ্যেও শরীরের নিম্নভাগের পোশাকটি যে নেই সে দিকে ভ্রুক্ষেপই নেই কারও।

আসলে, বিষয়টা হল উৎসবে মেতেছে লন্ডনবাসী। দিনটির নাম ‘নো ট্রাউজার্স ডে’। প্রতি বছর এই দিনটি উদযাপন করে দ্য স্টিফ আপার লিপ সোসাইটি নামে একটি সংস্থা। নিয়ম— প্যান্ট ছাড়াই উঠতে হবে ট্রেনে। এমনকি স্টেশনে নেমেও প্যান্ট পরা যাবে না। সদ্যই লন্ডনে ‘নো ট্রাউজার ডে’ উদযাপন করছে লন্ডনবাসী। অর্থাৎ নিময় অনুযায়ী লন্ডন মেট্রোতে ট্রাউজার, প্যান্ট বা পায়জামা পরে নি তাঁরা। নো ট্রাউজার্স ডে প্রথম পালন করা হয় ২০০২ সালে নিউ ইয়র্কে। ২০১০ সালে এই উদযাপনে মাতে লন্ডন।

উল্লেখ্য, নিত্যদিনের এক ঘেঁয়ে জীবনে একটু বিশেষত্ব আনাই এই দিনটির লক্ষ্য। তবে নেহাৎই মজার ছলে। কোনও অশ্লীলতা এই উদযাপনের উদ্দেশ্য নয় বলে মত অংশগ্রহণকারীদের।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ