চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দুর্নীতিগ্রস্ত’ শাহবাজকে শপথবাক্য পাঠ করালেন না পাক-প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ‘অবৈধ’ প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন না প্রেসিডেন্ট আরিফ আলভি। তাঁর দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ডা. আলভি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা শুরু হয়। চিকিৎসকেরা প্রেসিডেন্টকে আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

যদিও রাজনৈতিক মহলের সংখ্যাগরিষ্ঠের মতে, ইমরানকে যেভাবে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ প্রেসিডেন্ট আলভি। মসনদ দখল করে দেশের সম্পত্তি লুঠ করার জন্য বিরোধীরা চক্রান্ত করে ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। আরিফ আলভির সঙ্গে ইমরানের সম্পর্ক অত্যন্ত মধুর। এমনকী পাক জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পাক কাপ্তানের সম্পর্ক অত্যন্ত হার্দিক। যেভাবে একটি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এবং শেষপর্যন্ত প্রধানমন্ত্রীপদ থেকে ইমরানকে নেমে দাঁড়াতে বাধ্য করা হয়েছে, তাতে দুজনেই যারপরনাই অসন্তুষ্ট।

সোমবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে শপথবাক্য পাঠের জন্য অধিবেশন ডাকা হয়েছিল। দেশের ভাবী প্রধানমন্ত্রী নিশ্চিত ছিলেন প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। অধিবেশন শুরু হওয়ার খানিক বাদেই প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়, ডা. আলভি আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত চিকিৎসকদের ডাকা হয়। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করে দেখেন। আপাতত তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইনিংস শুরুর আগেই বড় ধাক্কা খেলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ