চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট-সংস্কার বিল নিয়ে সরকারের সঙ্গে পাক-প্রেসিডেন্টের সংঘাত চরমে

আন্তর্জাতিক ডেস্ক: পাক-প্রেসিডেন্ট আরিফ আলভি (Arif Alvi) নির্বাচনী সংস্কার বিলে সই করতে অস্বীকার করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এই বিল সংবিধান-বিরোধী। এই বিল আসলে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। বিশেষ করে এই বিলে টার্গেট করা হয়েছে প্রবাসী পাক-নাগরিকদের । তাঁর দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রেসিডেন্ট এই বিলে বেশ কিছু বিষয়ে আপত্তি তুলেছেন। তাই, তিনি বিলে (bill) সই করতে অস্বীকার করেছেন।

গত ৯ জুন পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়। অধিবেশনে পেশ হয় নির্বাচনী সংস্কার বিল। পার্লামেন্টের উভয় কক্ষেই সেই বিল পাশও হয়ে যায়। বিল সইয়ের জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির (Arif Alvi)  কাছে পাঠানো হয়েছিল। প্রেসিডেন্ট (President) বিলে সই করতে অস্বীকার করেন। দ্য ডন পত্রিকার খবর অনুসারে, রবিবার প্রেসিডেন্ট আলভির কাছে একই বিল সইয়ের জন্য পাঠানো হয়। কিন্তু প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছে, এর আগের দফায় তিনি এই বিলে সই করতে অস্বীকার করেছিলেন। কী কী বিষয়ে তাঁর আপত্তি রয়েছে, সেটা তিনি সরকারকে জানিয়েও দেন। কিন্তু তাঁর সুপারিশ মানতে অস্বীকার করেছে শাহবাজ সরকার (Pak Govt) । তাই, এই বিলে তিনি কোনও অবস্থাতেই সই করবেন না।

পাক সংবিধান অনুসারে, পার্লামেন্টে উভয়কক্ষে পাশ হয়ে যাওয়া বিল প্রেসিডেন্ট (President) একবার মাত্র ফেরত পাঠাতে পারেন। দ্বিতীয়বার সেই বিল উভয়কক্ষে পাশ হওয়ার পর সইয়ের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। বিল পাঠানোর ১০দিনের মধ্যে প্রেসিডেন্ট সই না করলে ধরে নিতে হবে তাঁর সম্মতি রয়েছে।

আরও পড়ুন পাকিস্তানে ভোটে EVM ব্যবহার নিষিদ্ধ, ভোটাধিকার হারালেন প্রবাসীরা

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ