চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনকে দু টুকরো করতে চাইছে রাশিয়া, বলছে সে দেশের সেনা-গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অভিসন্ধি হল, ইউক্রেনকে দু টুকরো করা। এমনই এক বিস্ফোরক বয়ান দিয়েছেন সে দেশের সেনা-গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুদানভ জানিয়েছেন, ‘রাশিয়ার ইউক্রেন অভিযানের মূল উদ্দেশ্য হল দেশটিকে দু ভাগ করে দেওয়া। ঠিক যেভাবে চক্রান্ত করে অবিভক্ত রাশিয়াকে ভেঙে কয়েক টুকরো করছিল তারা।’

এদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আমেরিকা ও মিত্রদেশগুলির কাছে সেনা ও বিমানবাহিনীর সাহায্য চেয়েছেন। সাহায্য চেয়েছেন আন্তর্জাতিকমহলের কাছে। এক বিশেষ বার্তায় জেলেন্সকি জানিয়েছেন, রুশ সেনা হামলার নিশানা করেছে তেল এবং খাদ্য ভাণ্ডার।

হামলার কথা স্বীকার করে নিয়েছে মস্কো। এক বিবৃতিতে মস্কোর তরফ থেকে বলা হয়েছে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে তারা একটি তেল ভাণ্ডার এবং খাদ্য ভাণ্ডারে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেল এবং খাদ্যভাণ্ডার লক্ষ্য করে ভিভে পরপর চারটি রকেট হামলা চলে। হামলা তেল ভাণ্ডারে আগুন লেগে যায়। এই ঘটনায় কারও মৃত্যু হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। খারকিভে পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করেও রুশ সেনা হামলা চালায়। হামলায় ওই গবেষণা কেন্দ্র পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে খবর। এদিক, ভিভে রুশ গুপ্তচর সন্দেহে ইউক্রেন সেনা একজনকে গ্রেফতার করেছে। তাঁর পরিচয় আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। এই নিয়ে আগামীদিনে পরিস্থিতি আরো ঘোরাল হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিকমহলের একাংশ।  

আরও পড়ুন প্রথম দফার সামরিক অভিযান শেষ, ঘোষণা রাশিয়ার

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ