দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘খুবই আনন্দিত’ , মার্কিন মুলুকে উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ রাহুল

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা সফরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনি পৌঁছিয়েছেন । এক্স হান্ডেলে পোস্ট করে রাহুল জানিয়েছেন,’ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে প্রবাসী ভারতীয়রা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আমি সত্যিই আনন্দিত।‘

পাশাপাশি কংগ্রেস নেতা আরও জানিয়েছেন, ‘ এই সফরের মাধ্যমে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও জোরদার করব।‘ তবে এদিন রাহুলকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার  প্রবাসীরা।   ৩ দিনের এই সফরে ৮ সেপ্টেম্বর ডালাসে যাবেন রাহুল। এর পর ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি থাকবেন ওয়াশিংটন ডিসি-তে। বলা বাহুল্য, লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার বিদেশ সফরে গেলেন কংগ্রেস নেতা।

সূচী অনুসারে, রাহুল গান্ধি আজ টেক্সাসের ডালাস শহরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি বৈঠক রয়েছে। এছাড়াও  ডালাস সফরে সেখানকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষাবিদদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেবেন।  শুধু তাই নয় আমেরিকায় বসবাসকারী ভারতীয় ছাত্র, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধি। একথায় ঠাসা কর্মসূচী নিয়ে আমেরিকা সফরে গিয়েছেন কংগ্রেস নেতা।

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ