চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্দোনেশিয়ায় ২ অস্ট্রেলিয়কে লক্ষ্য করে গুলিবর্ষণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা ইন্দোনেশিয়ার বালিতে। শুক্রবার গভীর রাতে বালিতে বন্দুকধারীর গুলিতে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি নিহত এবং অন্য একজন আহত হন। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে। বালি পুলিশের মুখপাত্র আরিয়াসান্ডি জানিয়েছেন, বর্তমানে দ্বীপের দক্ষিণ দিকে বাদুং রিজেন্সির একটি ভিলায় গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিচালানোর ঘটনায় জড়িত ওই দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

পুলিশ প্রধান আরিফ বাতুবারা বলেছেন, বাদুং রিজেন্সির মুংগু সমুদ্র সৈকতের কাছে ভিলা কাসা সান্তিস্যায় গুলি চালানোর ঘটনা তদন্তাধীন এবং পুলিশ প্রত্যক্ষদর্শীদের খুঁজছে। আহত ব্যক্তিকে দ্রুত প্রাদেশিক রাজধানী ডেনপাসারের সাংলাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। নিহত ব্যক্তির নাম জিভান রাদমানোভিচ (৩২)। তিনি মেলবোর্নের বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তি গুলিবিদ্ধ হননি। তিনি ঘুষির আঘাতে আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তিকে কেবল তাদের প্রথম নাম দিয়েই শনাক্ত করা হয়েছে। রাদমানোভিচ ঘটনাস্থলেই মারা যান। অন্যজন ৩৫ বছর বয়সী সানার জি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা দুটি মোটরসাইকেল করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুজন ব্যক্তির বর্ণনা দিয়েছেন। তাদের দু’জনকে অস্ট্রেলিয়ান উচ্চারণে ইংরেজিতে কথা বলতে শোনা গিয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরাও বুঝতে পারছে না গুলি কে বা কারা চালিয়েছিল। কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে তাও এখনও জানা যায়নি।

বিদেশের মাটিতে হিংসাত্মক ঘটনা ইদানিং সময়ে প্রায়ই হচ্ছে। গত ৩০শে মে লন্ডনে একটি ঘটনা ঘটে। লন্ডনের একটি পার্কে তিনজন প্রবীন ব্যক্তি মিলে তিনজন ব্রিটিশ হিন্দু যুবককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। এই তিন প্রবীন ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের। যুবকরা জানিয়েছেন, যখন বলেছিলেন যে তাঁরা ভারতীয় ও শ্রীলঙ্কান, তখন তাদের ধর্ম জিজ্ঞাসা করে মারধর করা হয়। প্রচন্ড মারধরের কারণে দুই যুবক অজ্ঞান হয়ে পড়েন। তিনজনেরই মুখের বিভিন্ন অংশ ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়। বৃহস্পতিবার হাউস অফ কমন্সে মামলাটি নিয়ে আলোচনা করার সময়, টোরি এমপি বব ব্ল্যাকম্যান এটিকে ‘ধর্মীয় বিদ্বেষ’ বলে অভিহিত করেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ