চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্তে ভাসল লন্ডনগামী ট্রেন, ছুরি হামলায় আহত ১০, ধৃত ২ সন্দেহভাজন

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনগামী ট্রেনের ভিতরে যাত্রীদের উপর ছুরি হামলা। এলোপাথারি ছুরি চালানোর অভিযোগ উঠেছে দুই আততায়ীর বিরুদ্ধে। ছুরির আঘাতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে। সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসের দিকে ট্রেনটি যাচ্ছিল। শনিবার হওয়ায় অন্যদিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল। আচমকাই এক আততায়ী ছুরি হাতে এলোপাথারি চালাতে শুরু করে। ঘটনাটি দেখে ট্রেনের মধ্যেই আতঙ্কে ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় অনেকেই ট্রেনের মধ্যে লুটিয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ধাক্কাধাক্কি পরিস্থিতির সৃষ্টি হয়। এরফলে পদপিষ্ট হওয়ার মতো ঘটনার সৃষ্টি হয়। অনেকে শৌচাগারে লুকিয়ে পড়ে। ট্রেনের মধ্যে ছুরি হামলার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়েই তৎপর হয়ে ট্রেনের অবস্থান দেখে হান্টিংডনের স্টেশনে পৌঁছে যায়। সেখানে ট্রেন থামতেই দরজা খুলে পালানোর চেষ্টা করে এক আততায়ী। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ।

কেমব্রিজশায়ারের পূর্বের ছোট শহর হান্টিংডন। স্টেশনের বাইরে পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্স প্রস্তুত করে রাখা হয়েছিল। আততায়ীদের গ্রেফতার করার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবহণ পুলিশ নিশ্চিত করেছে যে ট্রেনটি উত্তর-পূর্বের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল। অত্যন্ত ব্যস্ত রুট বলে পরিচিত এটি। প্রায়শই যাত্রীদের ভিড় লেগে থাকে এখানে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সকলকে সমবেদনা জানিয়েছেন তিনি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ