আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগ্নেয়াস্ত্রের মুখে স্বামী, শিশু সন্তান সহ মার্কিন মডেলকে অপহরণ, কী ঘটল ভাগ্যে?

আন্তর্জাতিক ডেস্ক : ১২ ঘন্টা ধরে অপহরণকারীরা বন্দি করে রেখেছিল নিউইয়র্ক মডেল ও তাঁর পরিবারকে। ঘটনাটি ঘটেছিল গত ২৭ নভেম্বর। ব্রাজিলের সাও পাওলোতে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতিরা। এমনকী ১১ বছর বয়সী শিশুর মুখে আগ্নেয়াস্ত্র ধরেছিল অপহরণকারীরা। অপহরণ করার উদ্দেশ্য ছিল ওই পরিবারের থেকে টাকা হাতানো। নিউইয়র্ক-ভিত্তিক এই মডেলের নাম লুসিয়ানা কার্টিস, তাঁর স্বামী হেনরিক গেন্ড্রে পেশায় একজন ‘ফটোগ্রাফার’। তাঁদের দুটো সন্তানও রয়েছে।

গত ২৭ নভেম্বর লুসিয়ানা কার্টিস তাঁর সন্তান ও স্বামীর সঙ্গে স্থানীয় একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ কিছু সশস্ত্র লোক তাঁদের ঘিরে ফেলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়িতে জোর করে তুলে দেয় অপহরণকারীরা। এরপর তাঁদের কাঠের একটি ছোট্ট কুঠুরিতে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ছোট্ট কুঠুরিতে শুধুমাত্র একটি গদি, একটি টয়লেট এবং একটি বেসিন ছিল। ১২ ঘন্টা ধরে তাঁদের আটকে রেখেছিল দুষ্কৃতিরা। অবশেষে পুলিশের ভয়ে ২৮ ডিসেম্বর তাঁদের ছেড়ে দেয় দুষ্কৃতিরা। নিউইয়ার্ক এই মডেলের বড় মেয়ে তাঁর বাবা-মাকে দেখতে না পেয়ে কাকাকে বিষয়টি জানিয়েছিল। দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরে নি তাঁরা। তাই দেখে চিন্তায় পড়ে যান লুসিয়ানার ভাই। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ তদন্তে নামে। তন্নতন্ন করে খোঁজা শুরু করে দেয়। অবশেষে যেখানে বন্দি ছিল লুসিয়ানা সহ তাঁর পরিবার সেখানেও পুলিশ পৌছেঁ যায়। পুলিশের ভয়ে সেখান থেকে বাপরে বলে… কেটে পড়ে দুষ্কৃতিরা। এই নিয়ে লুসিয়ানার এক মুখপাত্র জানান, তাঁরা আপাতত নিরাপদে আছে। পরিবারকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকেই নিজের বাড়ি ফিরে এসছেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ