আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা দিচ্ছে বাইডেন প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রুশ সেনা ও আমজনতাকে পিঁপড়ের মতো পিষে মারতে এবার ইউক্রেনকে মারণ বোমা হিসেবে কুখ্যাত ক্লাস্টার বোমা পাঠাচ্ছে বাইডেন প্রশাসন। আর আমেরিকার ওই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে। শতাধিক দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমার মতো মারণ অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হলে পরমাণু যুদ্ধ অনিবার্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মস্কোর পক্ষ থেকে ইতিমধ্যেই ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘ইউক্রেনকে ক্লাস্টার বোমা পাঠানোর পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে আমেরিকাকে।’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, ‘ক্লাস্টার বোমা মানবজাতির পক্ষে পরমাণু বোমার মতোই ভয়ঙ্কর। ক্লাস্টার বোমা বিস্তৃত এলাকাজুড়ে অসংখ্য ছোট বোমা ফেলে। অনেক ক্ষেত্রেই ওই বোমার একটা বড় অংশ বিস্ফোরিত হয় না। ফলে অবিস্ফোরিত বোমা পরবর্তীকালে বিস্ফোরিত হয়ে অসংক্য মানুষের প্রাণ কাড়তে পারে কিংবা গুরুতর জখম করতে পারে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের বৈঠকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে ওই প্রাণঘাতী বোমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবারই ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা করা হতে পারে।’

ভোলদিমির জেলেনস্কির দেশকে ক্লাস্টার বোমার মতো প্রাণঘাতী হাতিয়ার সরবরাহ করলেও ন্যাটোয় ইউক্রেনের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জিন পিয়েরে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘শাসনব্যবস্থায় সংস্কার না আনলে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া সম্ভব নয়।’ তবে কী সেই সংস্কার তা খোলসা করেননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ