চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিপাবলীতে আমেরিকায় ফাটবে আতসবাজী, বিল পাশ সেনেটে

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় প্রবাসী ভারতীয়দের জন্য় সুখবর। আসন্ন দীপাবলিতে তারা আতসবাজী ফাটাতে পারবেন। সেনেটে এই মর্মে একটি বিল পেশ হয়েছিল। বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে। 

এবিসিফোর-য়ের প্রতিবেদন অনুসারে, মার্কিন সেনেটে এই মর্মে একটি বিল পেশ করেন দক্ষিণ জরডানের সেনেট সদস্য লিঙ্ককয়েন ফিল্মমোর। প্রস্তাবে তিনি আলোর উৎসব দীপাবলিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার আর্জি জানান। সেই সঙ্গে ওই দিন আমেরিকায়, বিশেষ করে উঠাহ অঞ্চলে প্রবাসী হিন্দু ভারতীয়রা যাতে আতসবাজী ফাটাতে পারে, সেটাও প্রস্তাবে উল্লেখ করেন।  সেনেটের সংখ্য়াগরিষ্ঠ সদস্য় প্রস্তাবের পক্ষে রায় দেওয়ায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়দেরে কাছে আসন্ন আলোর উৎসব দীপবলী যে আক্ষরিক অর্থে আলোকময় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য়।

তবে এটাও ধরে নেওয়া যেতে পারে আতসবাজী জ্বালানোর অনুমতি দেওয়া হলেও তার একটা সীমা, অর্থাৎ ডেসিবেল অবশ্যই মার্কিন প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া হবে। কোন ধরনের বাজি ফাটানো যাবে, সে ব্যাপারেও সরকারের তরফ থেকে জারি হবে নির্দেশিকা। মোটের ওপর কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়েই আমেরিকায় প্রবাসী ভারতীয়রা দীপাবলি পালন করতে পারবেন। 

হোয়াইট হাইজে প্রথম ২০০২-য়ে দীপাবলি উপলক্ষ্যে ছোট করে একটি অনষ্ঠানের আয়োজন করা হয়। পরে পাঁচ বছর বাদে ২০০৭ সালেও হোয়াইট হাউজে পালিত হয় আলোর উৎসব দীপাবলি। ২০২১-য়ে আমেরিকা সরকারিভাবে দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করে। এবছর আলোর উৎসব দীপাবলি ১২ নভেম্বর।  

আরও পড়ুন উত্তরপ্রদেশে অকাল দীপাবলি, পথ দু্র্ঘটনায় হত ১৫ দিনমজুর

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ