পুতিনের সমালোচনা করার শাস্তি, সাংবাদিক কারা-মুর্জার ২৫ বছরের জেল

গত বছরের ২৫ অক্টোবর মস্কোতে আটক করা হয় ভ্লাদিমির কারা মুর্জাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সমাজকর্মী ভ্লাদিমির কারা মুর্জাকে ২৫ বছরের জেলের সাজা শোনাল রাশিয়ার এক আদালত। ইউক্রেনের বিরুদ্ধে যু্দ্ধ ঘোষণার বিরুদ্ধে সরব হওয়ার কারণে গত বছরই মস্কোতে আটক করা হয় তাঁকে। তার পরে দেশদ্রোহের অভিযোগ এনে শুরু হয় বিচার। বিচার শেষে সোমবার রায় ঘোষণা করতে গিয়ে ২৫ বছরের জেলের সাজা শুনিয়েছে মস্কো আদালত।

আলেক্সাই নাভালনির মতোই কারা মুর্জা গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নানা নীতির বিরুদ্ধে লাগাতার সমালোচনা করে চলছিলেন। প্রাক্তন সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন। গত বছরের ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন। মানবাধিকার লঙ্ঘন ও ইউক্রেনে হামলার জন্য রুশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্যও প্রচার চালান ৪১ বছর বয়সী কারা-মুর্জা। এমনকী মস্কো সহ বেশ কয়েকটি শহরে যুদ্ধ বিরোধী মিছিলের আয়োজনও করেছিলেন। গত বছরের অক্টোবরে পুতিনের কট্টর সমালোচক মুর্জাকে আটক করা হয়।

দেশদ্রোহিতার অভিযোগ তাঁর বিরুদ্ধে শুরু হয় মামলা। গত সপ্তাহে মস্কোর একটি আদালতে শুনানির সময়ে কারা মুর্জা স্পষ্ট বলেন, ‘আমি যা বলেছি, তার জন্য কোনও অনুশোচনা নেই। বরং আমি এর জন্য গর্বিত।’ ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর এই প্রথম কোনও সমালোচকের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাজা ঘোষণা করল রুশ আদালত।

 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?