দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা তিনদিন বন্ধ থাকবে এই রুটের বাস, দুর্ভোগে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৩ দিন বন্ধ ৪৬ নম্বর রুটের সমস্ত বাস। এরজেরে কার্যত ভোগান্তির মুখে পড়তে চলেছে নিত্য যাত্রীরা । অভিযোগ, হীরালাল কেওর নামে এক বাস চালকের সঙ্গে বিবাদের জেরে তিনদিন ধরে বন্ধ বাস পরিষেবা। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুক্রবার বাস মালিকদের সঙ্গে কথা বলবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 

আগামী ৩ দিন মূলত ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটের বাস বন্ধ থাকবে । এই বাসগুলি বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায়  । কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন।  স্বাভাবিকভাবে বাস বন্ধের জেরে তাদেরকে  বিপাকে মধ্যে পড়তে হবে । বাসরুটগুলিতে ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন।

সমস্যা সমাধানে বাস মালিকদের সংগঠনের তরফে রাজ্যের পরিবহণ দফতরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত কোন সমাধান হয়নি । সেইজন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই প্রসঙ্গে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি জানিয়েছেন,  অনেকদিন ধরেই হীরালাল নামে শ্রমিক নেতার সঙ্গে লড়ছেন বাসমালিক ও কর্মীরা । কিন্তু কিছুতেই মিলছিল না সমাধান । তাই একসঙ্গে ৬৩ টি বাস বন্ধের  সিদ্ধান্ত নেওয়া হয়েছ । পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠকে আদৌ সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন মূল দেখার বিষয় । 

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ