আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! অভিযুক্ত প্রেমিককে অভিনব কায়দায় পাকড়াও করল কলকাতা পুলিশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: প্রেমের ফাঁদে পা দিয়েই নিজের জীবনে সর্বনাশ ডেকে আনলেন এক যুবতী। সোশ্যাল মিডিয়া(Social Media) মারফত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার(Software Engineer) এক যুবকের সঙ্গে আলাপ হয় যুবতীর। এরপর ঘনিষ্ঠ হয় সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিকবার তাঁকে ধর্ষণ(Rape) করেছে বলেও অভিযোগ যুবতীর। শুধু তাই নয়, বিয়ের জন্য চাপ দিতেই ওই যুবক সোজা পাড়ি দেন আমেরিকায়(America)। মাস তিনেক আগে ক‌্যালিফোর্নিয়া(California) থেকে দেশে ফেরেন তিনি। ফের এই শনিবার চুপিসারে পাড়ি দিচ্ছিলেন আমেরিকায়। কিন্তু দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) আসতেই অর্ঘ‌্য পট্টনায়েক নামক অভিযুক্ত ওই যুবককে ধরে ফেলে সেখানকার অভিবাসন দফতর। রবিবার দিল্লি থেকেই তাঁকে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা(New Market Police)।

আরও পড়ুনঃ বচসার মাঝেই শুট আউট! গুলির আঘাতে প্রাণ গেল‌ ২০ বছর বয়সী যুবকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্য মেদিনীপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত সে। এদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যুবতীর সঙ্গে সহবাস করে অর্ঘ্য। এদিকে সম্পর্কের শুরুতেই বেশ কিছু তথ্য গোপন করেছিল সে। প্রথমেই জানায়নি যে সে বিবাহিত। পরে সম্পর্ক গাঢ় হলে ওই যুবক বান্ধবীকে বলেন যে, তাঁর বিবাহিত জীবন একেবারেই সুখী নয়। তাই তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকেই বিয়ে করতে চান। যুবতীও অভিযুক্ত যুবককে বিশ্বাস করে ফেলেন। এর পর দু’জন বিভিন্ন সময়ে কলকাতার একাধিক হোটেলে গিয়ে ঘর ভাড়া নেন।

আরও পড়ুনঃ সুবিচারের পথে তিলোত্তমা, আজ মামলার বিচারপর্বে প্রথম সাক্ষী কে জানেন!

এদিকে বছরের পর বছর কেটে গেলেও বিয়ে অবধি এগোতে নারাজ অর্ঘ্য। যুবতীকে এড়িয়ে চলতে থাকেন তিনি। এর মধ্যেই অর্ঘ‌্য একটি সংস্থার হয়ে কাজ করার জন‌্য আমেরিকায় পাড়ি দেন। থাকতে শুরু করেন ক‌্যালিফোর্নিয়ায়। যুবতী তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে ২০২২ সালে যুবতী তাঁর প্রেমিকের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ জানান।

এদিকে মাস দু’য়েক আগে পুলিশের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি হয়। ক‌্যালিফোর্নিয়ার বিমান ধরার জন‌্য শনিবার দিল্লি বিমানবন্দরে পা দেওয়া মাত্রই যুবককে ধরে ফেলে অভিবাসন দফতর। খবর যায় নিউ মার্কেট থানায়। পুলিশ দিল্লিতে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। এদিন তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। প্রয়োজনে তাঁর মেডিকেল পরীক্ষা করা হবে। যুবকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিউ মার্কেট পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ