দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালে দক্ষিণেশ্বরে কাজল, অভিনেত্রীকে দেখেই পুজো দেওয়া ঘুচল দর্শনার্থীদের

নিজস্ব প্রতিনিধি: ঝমঝমিয়ে বৃষ্টির পরশে চাঁদিফাটা গরমে থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে তিলোত্তমাবাসী। বুধবার রাতে গোটা শহর ভিজেছে বৃষ্টিতে। শীতল হয়েছে কলকাতা। স্বস্তিতে ঘুমিয়েছেন সকলে। কিন্তু সকাল থেকে সেই কাঠফাটা গরম। আকাশে মেঘের কোনও ছিটেফোঁটা নেই। তা সত্ত্বেও কাঠফাটা রোদ মাথায় নিয়েই আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছেন দর্শনার্থীরা। কিন্তু সেখানে গিয়ে যে চমকে যাবেন দর্শনার্থীরা, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। গরমের হাঁসফাঁসানি ভাবটা যেন নিমেষেই উধাও হয়ে গিয়েছিল কাজলকে দেখার পর। যা তাঁরা ভাবতেই পারেননি। সকলের চোখ যেন অভিনেত্রীর দিকেই আটকে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। পরনে ছিল পিচ বর্ণের শাড়ি। ঐতিহ্যবাহী বাঙালি লুকেই দেখা মিলল অজয় দেবগন ঘরণীর। কিন্তু আচমকাই কলকাতায় কেন তনুজা কন্যা?

যদিও কলকাতায় বলিউড তারকাদের আনাগোনা প্রথম নয়। শুটিং হোক বা ছবির প্রচার, এই শহরে এলেই কালিঘাট থেকে দক্ষিণেশ্বরে পুজো দিতে ভোলেন না বলিউড তারকারা। হ্যাঁ, কাজলও নতুন ছবির প্রচারেই কলকাতায় এসেছেন। তাই ভবতারিণী মাকে পুজো দিয়েই তিনি কলকাতায় ঝটিকা সফর শুরু করলেন। আর এদিন দক্ষিণেশ্বরে কাজলকে দেখামাত্রই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। আচমকা চোখের সামনে ‘DDLJ’ নায়িকাকে দেখে সকলেই একবার তাঁকে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। সে যেন অনুরাগীদের বাধভাঙা উচ্ছ্বাস। যদিও অভিনেত্রীকে ঘিরে রেখেছিলেন দেহরক্ষীরা।

তাও যেন দর্শকদের সামলাতে কঠিন হয়ে পড়েছিল। আসলে অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে, ‘মা’ ছবিতে।সেই সূত্রেই শহরে এসেছেন কাজল। এদিন সকালে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দর্শকদের সামনে কিছুক্ষন দাঁড়িয়ে বিমানবন্দরের দিকে রওনা দেন তিনি। পরিচালক বিশাল পুরিয়ার আগামী ছবি ‘মা’। আগামী সপ্তাহে ছবির প্রচার ঝলক মুক্তি পাবে। তাই আগেভাগেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে গেলেন নায়িকা। কাজল ছাড়াও এই ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন সে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ