আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর মেডিকেল কলেজ চত্বরে পুলিশের মাইকিং , চলছে কড়া নজরদারি

নিজস্ব প্রতিনিধি : রবিবার ১৮ অগস্ট থেকে আগামী ২৪ অগস্ট অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা লাগু করা হয়েছে। এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত ৫ জনের বেশি জমায়েত করা যাবেনা। এমনকি পাঁচজনের বেশি একসঙ্গে হাঁটাও যাবে না। যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই নির্দেশই কলকাতা পুলিশের অন্তর্গত টালা পার্ক থানার(Tala Park P.S.) পুলিশের পক্ষ থেকে আরজি কর মেডিকেল কলেজ, কাশিপুর, বেলগাছিয়া ও শ্যামবাজার চত্বরে এলাকার মানুষের স্বার্থে রবিবার সকাল থেকে মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। পুরো হাসপাতাল চত্বরে সেই ভাবে দেখা নেই মানুষের সমাগম। এরমধ্যে সকাল ১১ টার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। থমথমে শ্যামবাজার পাঁচ মাথার মোড়(Shyambazar Five Point Crossing)।

যান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতাইন রয়েছে। চিতপুর শ্যাম্পুকুর উল্টোডাঙ্গা কাশিপুর ও টালা পার্ক এবং সিঁথির মোড় থানাকে বিশেষ সতর্ক করা হয়েছে। এদিকে সিবিআই টিম শনিবার কলকাতা পুলিশের সল্টলেকের চতুর্থ ব্যাটালিয়নের ব্যারাকে তদন্ত করতে যায়। সেখানে ধৃত সঞ্জয় রায় যে পুলিশকর্মীর ব্যারাকের ঘরে যাতায়াত করত এবং আর্জি করে ধর্ষণ ও খুনের ঘটনার পর সে যেই ব্যারাকের ঘরে এসেছিল সেই ঘরটি চিহ্নিত করে সিবিআই(CBI) টিম। ওই ঘরটি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এর নামে রয়েছে। কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের সেই এএসআই এর মোবাইল ফোন তদন্তের স্বার্থে ঘেঁটে দেখছে সিবিআই।

তদন্তে উঠে এসেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় চতুর্থ ব্যাটেলিয়ানে এলে ওই এসআই এর ঘরে থাকতেন। তার সাথে ভালই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সঞ্জয়ের। এদিকে রবিবার সন্ধ্যায় আরজি কর কাণ্ডের বিরুদ্ধে শ্যামবাজার সংলগ্ন বাগবাজারে ‘ শঙ্খ নাদ ‘ নামে এক কর্মসূচির ডাক দিয়েছেন বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পল(Agnimitra Paul)। রবিবার দুপুরে কলেজস্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত আরজি করকান্ডের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়া ডাক্তাররা। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে(Sandeep Ghosh) শনিবার টানা ১৩ ঘণ্টা জেরা করার পর রাতে বাড়ি যেতে দেয় সিবিআই। ফের রবিবার সকাল ১১ টা বাজার আগেই তাকে ফের ডেকে আনা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্স- এ(CGO Complex)। ফের শুরু হয় তাকে ম্যারাথন জেরা করার পালা। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন প্রিন্সিপালের বক্তব্যের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। যার সূত্র খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ