আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিক্ষক দিবসে প্রতিবাদ মিছিলে সামিল মৃত ছাত্রের পড়শিরা

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক দিবসের জন্য ১০০ টাকা জমা দিয়েছিল স্কুলে মৃত পড়ুয়া শেখ শান। তবে শিক্ষক দিবসের আগেই শিক্ষকরা তাকে মেরে ফেললো। এমনটাই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন। এদিকে মঙ্গলবার শিক্ষক দিবসের দিন মৃত ছাত্রের পড়শিরা প্রতিবাদে রাস্তায় নামেন।

ওই স্কুলের জয়িতা এবং মৌসুমী এই দুজন শিক্ষিকার নাম নিয়ে বোসপুকুরে ওই পড়ুয়ার বাড়ির সামনে পরিবার ও পাড়া প্রতিবেশীদের প্রতিবাদ মিছিল(Protest Rally) সংঘটিত হয়।ওই পড়ুয়ার ছবি নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিল থেকে দোষীদের শাস্তি দাবির স্লোগান ওঠে। সোমবার কসবার স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু হয়। প্রাথমিকভাবে যেটা জানা যায়, প্রজেক্ট জমা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল।

ঘটনাটি ঘটেছিল দুপুর দুটো নাগাদ কসবা থানার (Kasba P.S.)অন্তর্গত রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলে। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম শেখ শান। কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল সে।এই ঘটনায় কসবার সেই স্কুলে মঙ্গলবার দুপুরে যান শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তারা কথা বলেন স্কুল কর্তৃপক্ষ সহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Published by:

Share Link:

More Releted News:

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ