চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার রামনবমীতে অশান্তি রুখতে ২৯ দুঁদে আইপিএসকে বিশেষ দায়িত্ব নবান্নের

নিজস্ব প্রতিনিধি: রামনবমী নিয়ে সতর্ক পুলিশ। রামনবমীর শোভাযাত্রা ঘিরে রাজ্যের কোথাও যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজরদারি চালাবে পুলিশ। রামনবমীকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার পরস্থিতি অবনতি না হয়, তার জন্য পুলিশের বিশেষ দল গঠন করল নবান্ন।কলকাতায় রামনবমীর প্রায় ৫৯টি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রার রাস্তায় বহুতল থেকেও কড়া নজরদারি থাকবে পুলিশের।

রাজ্যের বিভিন্ন জায়গায় জোরদার টহল  চালাতে ২৯ জন আইপিএসকে দায়িত্ব দিয়েছে নবান্ন। রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে রাজ্যের কোথাও কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকে কড়া নজরদারি থাকবে এই পুলিশের। দশ জেলা ও পুলিশ কমিশনারেটের দিকে খেয়াল রাখতে ২৯ আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া উত্তর ও হাওড়ার গ্রামের দিকে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সতর্ক দৃষ্টি রাখা থেকে বাদ যাচ্ছে না ব্যারাকপুর, আসানসোল এবং শিলিগুড়ির বিস্তির্ণ এলাকা। মুর্শিদাবাদ, মালদা, ইসলামপুর এবং চন্দননগরেও বাড়তি সতর্কতা রাখছে পুলিশ।

জানা গিয়েছে, রামনবমীতে অশান্তি এড়াতে যে ২৯ দক্ষ আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে তারমধ্যে হাওড়ার দায়িত্বে থাকবেন ৬ জন আইপিএস। ব্যারাকপুরে অতিরিক্ত ৪ পুলিশকর্তা নজর রাখবেন। মুর্শিদাবাদ-মালদহে দায়িত্বে থাকবেন অতিরিক্ত ৫ জন করে আইপিএস। ইসলামপুর এবং আসানসোলে মোতায়েন ৩ জন করে পুলিশকর্তা। চন্দননগর ও শিলিগুড়িতে বাড়তি নজর রাখা হচ্ছে। সবমিলিয়ে আইজি থেকে এসপি পদাধিকারী ২৯ জন পুলিশকর্তাকে দায়িত্ব দিল নবান্ন।

যে রাস্তাগুলোতে রামনবমীর মিছিল যাবে, সেই রাস্তায় কড়া ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, রামনবমীতে কলকাতায়  ছোটো বড় মিলিয়ে মোট ৫৯টি মিছিল বের হবে।  এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ বাহিনী। কোনও রকম পরিস্থিতি খারাপ হওয়ার দিকে এগোলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তারদিকে কড়া নজরদারি রাখবে পুলিশ। মিছিলগুলির উপর আকাশপথে নজর রাখবে ড্রোন। নিছিলে থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশের গাড়িও। সংলগ্ন রাস্তাগুলিতেও থাকবে পুলিশের গাড়ি।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ