দোলে অতিরিক্ত ভাং খেয়ে শরীর অসুস্থ? এই টিপসগুলি মানলে বিপদ এড়াবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দোল মানেই রংয়ের উচ্ছ্বাস, আড্ডা আর ভাংয়ের শরবত। বহু বাঙালির কাছে রং খেলার অন্যতম অনুষঙ্গ এই ভাং। মিষ্টি স্বাদের শরবত পেটে যাওয়ার কিছু সময় পরেই চড়তে শুরু করে নেশা- মাথা ঘোরা, ঝিমুনি, শরীর ভার লাগা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে চিকিৎসকদের মতে, আতঙ্কের কিছু নেই; সঠিক যত্ন নিলেই এই হ্যাংওভার কেটে যায়।

নেশা কাটাতে কী করবেন?

ভাংয়ের নেশা কাটাতে সবচেয়ে জরুরি হল প্রচুর পরিমাণে জল পান। শরীরে জল কম থাকলে অস্বস্তি বাড়ে। জল টক্সিন বের করতে সাহায্য করে। এ সময় মশলাদার বা ভারী খাবার এড়িয়ে চলাই ভাল। তার বদলে হালকা, পুষ্টিকর ঘরোয়া খাবার- যাতে ভিটামিন ও মিনারেলস রয়েছে- সেগুলি খাওয়া উচিত।পাতিলেবুর রস মিশ্রিত ঈষদুষ্ণ জল ঝিমুনি কমাতে কার্যকর। ডাবের জলও দারুণ উপকারী; এতে থাকা প্রাকৃতিক মিনারেল শরীরকে দ্রুত চাঙা করে। অস্বস্তি বেশি হলে হালকা গরম জলে স্নান করলে পেশি শিথিল হয়, মাথা ঘোরা কমে। সাধারণত এক-দু’দিনের মধ্যেই নেশা কেটে যায়। গুরুতর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এ বছর হোলির তারিখ নিয়েও রয়েছে বিভ্রান্তি। জ্যোতিষী পণ্ডিত দৈবগ্য কৃষ্ণ শাস্ত্রীর মতে, ২ মার্চ রাতে ভাদ্র শেষ হওয়ার পর হোলিকা দহন করা শ্রেয়। সেরা সময় রাত ১২:৫০ থেকে ২:০২। ৩ মার্চ চন্দ্রগ্রহণ থাকায় ওই সময়ে দহন অনুচিত। গ্রহণের পরদিন, অর্থাৎ ৪ মার্চ রঙের হোলি পালিত হবে। রঙে মেতে ওঠার আগে তাই সচেতন থাকুন- আনন্দ হোক নিরাপদ ও সুস্থ। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের