খরচ বাঁচাতে বিয়ের মেনু কীভাবে ঠিক করবেন, জানুন কৌশল

ভুরিভোজ সারার পাশাপাশি বাঁচবে খরচও। বিয়ের মেনু ঠিক করে নিন একটু অন্যভাবে। বিয়ে মানেই এলাহি ভোজ।কীভাবে করবেন? জেনে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে মানেই এলাহি ভোজ। বিয়ের সমস্ত খরচের পাশাপাশি মাথায় রাখতে হয় বিয়ের খাবারের দিকটিও। অতিথিরা যাতে খাবার খেয়ে সুখ্যাতি করেন সেই দিকটা মাথায় রেখেই চলে অতিথি থেকে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষের সকলের আপ্যায়ন। তাঁরা যেন খাবার খেয়ে বলতে পারেন ‘কী ভালো খেলাম’। আর তাই বিয়ের মেনু ঠিক করে নিন একটু অন্যভাবে। তাতে ভুরিভোজ সারার পাশাপাশি বাঁচবে খরচও। কীভাবে করবেন? জেনে নিন-

প্রথমেই চেষ্টা করুন মেনুতে যেকোনোও এক রকমের কুইজিন রাখার। যেমন মোগলাই খাবার রাখলে মোগলাই খাবারেরই নানা পদ বা চাইনিজ পদ রাখতে চাইলে চাইনিজের নানা পদ রাখার চেষ্টা করুন। সবরকমের খাবার একসঙ্গে রাখার চেষ্টা করবেন না। তাতে খরচ ও খাবার নষ্ট হওয়ার সম্ভবনা দুইই থাকে। 

বেশ কয়েকটি কেটারিং সংস্থার সঙ্গে কথা বলার পর একটি কেটারিং সংস্থাকে বেছে নিন। এবং তার পাশাপাশি বেছে নিন খাবারের মেনু। এতে মেনুতে বৈচিত্র থাকার পাশাপাশি খরচও বাঁচবে। শুধু তাই নয় পরিচিতদের সঙ্গে এই নিয়ে আলোচনা করুন। যাচাই করে নিন বিভিন্ন কেটারিং সংস্থার খাবারের মান। তারপরেই সিদ্ধান্ত নিন। 

অবশ্যই মাথায় রাখবেন বছরের কোন সময়ে আপনি বিয়ে করছেন যদি গরমকালে আপনার বিয়ের অনুষ্ঠানটি হয় তাহলে চেষ্টা করুন মেনুতে কিছু হালকা খাবার রাখার। শীতকালে বিয়ে হলে অবশ্যই বিরিয়ানি, তন্দুরীর মত খাবার রাখতে পারেন। শুধু তাই নয় মেনকোর্সের আগে অতিথিদের জন্য যে পানীয়ের ব্যবস্থা করবেন তাতেও নজর রাখবেন। শীতকাল হলে পানীয়ের জায়গায় ঠান্ডা কিছু না রাখলেই ভালো। এতে খরচ ও জিনিস নষ্ট হওয়ার মত বিষয় এড়িয়ে চলতে পারবেন। অন্যদিকে গরমকালে বিয়ে হলে যাবতীয় ঠান্ডা পানীয় রাখতেই পারেন। সঙ্গে পকোড়া, চা, কফি র মত আয়োজনও রাখতে পারেন। তবে স্টার্টারে অধিক আয়োজন না করার চেষ্টা করবেন। এর ফলে মেনকোর্সের খাবার নষ্ট হওয়ার সম্ভবনা থাকে। 

চেষ্টা করুন বুফে-র আয়োজন করার। এতে খাওয়া বেশ সুবিধাজনক। শুধু তাইই নয়। এই ব্যাবস্থা করলে খাবারও কম নষ্ট হয়। অতিথিরাও নিজেদের পছন্দমত খাবার খেতে পারেন। আয়োজন এমনভাবে করতে হবে যাতে খাবার নষ্ট না হয়। নিজেদের পছন্দ মাথায় রেখে মেনু ঠিক করার পাশাপাশি অতিথিদের কথা মাথায় রেখেও মেনু ঠিক করুন। 

আমিষ ও নিরামিষ দুই পদের ব্যবস্থাই রাখার চেষ্টা করবেন। যাঁরা আমিষ খান না তাঁদের সমস্যা হওয়ার সমূহ সম্ভবনা থাকে। না খেয়ে কেউ যাতে ফিরে না যান সেই দিকে নজর রেখেই নিরামিষ পদের ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। কী কী পদ রাখবেন এক্ষেত্রে ? রাধাবল্লভী, কড়াইশুঁটির কচুরী, চানামশলা, পনীর, কাশ্মীরি আলুরদমের মত পদ রাখতে পারেন নিরামিষ খাবারের আয়োজনে। 

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের