এই মুহূর্তে

সন্তান মুখে মুখে তর্ক করছে, জেনে নিন কোন পথে হবে সমাধান!

নিজস্ব প্রতিনিধি: ছোটরা তো ভুল করবেই। কিন্তু ভাল মানুষ হিসেবে সন্তানক গড়ে তুলতে চাইলে ছোট থেকেই সন্তানকে ঠিক-ভুলের শিক্ষা দেওয়াটাও খুব জরুরি। ছোট্ট থেকেই সন্তানকে মানুষ হিসেবে পরিতৃপ্ত করতে কিছু কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরী। কিন্তু ছোটদের ভুল-ভ্রান্তি নিয়ন্ত্রণ করা কিন্তু মুখের কথা নয়। অনেক সময়ে মতের অমিল ঘটলেই সন্তানরা মুখে মুখে তর্ক করতে শুরু করে, তখন সন্তানের এই অভ্যাসে বিরক্ত হয়ে যান আপনারা। কিন্তু সন্তানের দুষ্টুমির অর্থ তাঁকে কড়া শাসন করা একদমই নয়, বেশি কড়াকড়ি করলেই হিতে বিপরীত হতে পারে। তাই সন্তান এই ধরনের ভুল করলে অতিরিক্ত বকাঝকা করার বদলে এমন বার্তা দিন, যাতে সন্তান ভালবেসেই আপনার পরামর্শ গ্রহণ করে, ভুল শুধরে নেয়।

১। আপনার শিশুকে মনের কথা বুঝিয়ে বলার সুযোগ দিন। মন দিয়ে সন্তানের কথা শুনুন। তার পর সহজ করে তাঁকে বুঝিয়ে বলে তাঁর ভুল হওয়া বিষয়গুলো শুধরে নিন।

২। একদম রাগারাগি করবেন না। বরং ধৈর্য ধরে ও শান্ত হয়ে কথা বলতে হবে সন্তানের সঙ্গে। বোঝার চেষ্টা করতে হবে যে, সন্তানের তর্ক করার কারণ কী! তখন তাঁকে বোঝান ভুল শুধু সেই নয়, তাঁর বাবা-মাও করেন। তখন দেখবেন আপনার সন্তান সহজেই নিজের ভুল স্বীকার করে নিয়েছে।

৩। সন্তান ভুল করে ফেললে তাঁকে বোঝান, এবং তাঁকে দিয়ে স্বীকার করান। ভুল স্বীকার করার ক্ষমতা ভাল মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪। অনেক সময় সন্তান ঠিক কথা বললেও সে তর্ক করছে বলে মনে হয়, বাবা-মা মেনে নিতে চান না। তখন একটু সংবেদনশীলতা হতে হবে। তাতেই সম্পর্ক ভাল থাকবে। মনে রাখবেন, এটা ঠিক-ভুলের প্রতিযোগিতা নয়।

Published by:

Share Link:

More Releted News:

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ