চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাঁজা সেবন করলেই মিলবে করোনা থেকে মুক্তি!!

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে করোনার দাপটে সবাই সন্দিহান। কী করলে মিলবে এই পরিস্থিতি থেকে মুক্তি তা কেউ জানেনা। আর এসবের মধ্যে নানা তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে। করোনা পরিস্থিতি থেকে মুক্তি পেতে এই সব তথ্যকেই হাতিয়ার মনে করে আঁকড়ে ধরছে মানুষ। সেরকম ভাবেই মানুষের মনে এক বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছিল যে মদ্যপানে কমবে করোনার প্রকোপ। সাবধান করেছিলেন এই বিষয়ে চিকিৎসকেরা। এবার নতুন আরও এক তথ্যে আলোড়িত হচ্ছে সকলে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি তথ্য। সেখানে বলা হচ্ছে গাঁজা সেবনে নাকি কমে যাবে করোনার প্রকোপ। কারণ গাঁজাতে রয়েছে এমন কিছু উপাদান যা নাকি করোনা প্রতিরোধে সহায়ক।  এই তথ্য ভাইরাল হওয়ার পর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গাঁজাতে তেমন দুই উপাদান রয়েছে বটে যা করোনা প্রতিরোধে সক্ষম। কিন্তু এই কারণে ধূমপান করলে করোনা কমবে না বরং বাড়বে। কারণ ধূমপানের ফলে বাড়বে শরীরে নানা জটিলতা। তাঁদের গাঁজাতে রয়েছে দুটি উপাদান ক্যানাবিগেরলিক অ্যাসিড ও ক্যানাবিডিওলিক অ্যাসিড। যা করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম বটে কিন্তু গাঁজা সেবন করলেই মিলবে করোনা থেকে মুক্তি এই ভাবনা ভুল। 

এদিকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা। এই অবস্থা থেকে মুক্তি পেতে সকলেই নানা মতকেই মুক্তির উপায় বলে মেনে নিচ্ছেন। কখনও কখনও তা প্রয়োগও করে ফেলছেন নিজেদের উপর। তা থেকে সমাধান নয় বরং হিতে বিপরীত হওয়ার সম্ভবনাই থাকছে বেশি। 

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ