চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর পাওয়া যাবে না সারেঙ্গি, যন্ত্র সংরক্ষণে আসরে এক হতদরিদ্র পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: সারেঙ্গি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে গজল, ভজন, ঠুংরি- বলা যেতে পারে মার্গ সংগীতের অপরিহার্য অঙ্গ এই তারবাদ্য। অবিভক্ত ভারতে সারেঙ্গির প্রচলন করেন মুঘল শাসকেরা। তারা চলে গেলেও সারেঙ্গি রয়ে গিয়েছে। এখনও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর সঙ্গে তানপুরার পাশাপাশি দেখা যায় সারেঙ্গি বাদককে। কখনও কখনও তিনিই হয়ে ওঠে আসরের মূল শিল্পী। তারযন্ত্রে ফুটিয়ে তোলেন বিভিন্ন রাগ। সেই অসাধারণ যন্ত্রটি পাকিস্তানে প্রায় পাওয়াই যাচ্ছে না। অনবদ্য এই যন্ত্রটিকে বাঁচাতে পথে নেমেছে এক পরিবার।

জানা গিয়েছে, বিরল এই তারবাদ্যকে বাঁচাতে নেমেছেন জোহেব হাসান এবং তাঁর পরিবার। জোহেব হাসান নিজেও ভালো সারেঙ্গি বাজাতে পারেন। পাকিস্তানের বাদশাহি মসজিদে গেলে এখনও দেখতে পাওয়া যাবে জোহেব হাসান একমনে বাজিয়ে চলেছেন এই তারযন্ত্র।

জোহেব হোসেন জানিয়েছে, ‘সারেঙ্গি না পাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত এই বাদ্যযন্ত্র সবাই তৈরি করতে পারে না। তাছাড়া অন্যান্য যন্ত্রের থেকে এই যন্ত্রের দাম তুলনামূলকভাবে বেশি। যত্ন করতে হয়। আর যারা এই যন্ত্রটি বাজান, তাদের মোটা টাকা পারিশ্রমিক দিতে হয়। এখনও অনেক শিল্পী সারেঙ্গির বিকল্প হাতে পাওয়ায় এই যন্ত্র এখন ব্রাত্য হয়ে গিয়ছে।ফলে, যারা আগে সারেঙ্গি তৈরি করে আয় করতেন, তাদেরও বিকল্প পথ খুঁজতে হয়েছে।‘

হোসেন তাঁর পারিবারিক অবস্থার কথা জানিয়ে বলেন, খুব ভালো অবস্থায় তারা থাকেন না। কিন্তু এই যন্ত্রের প্রতি তাঁর ভালোবাসা এবং তাঁর পরিবারের ভালোবাসাই এই কাজে তাঁকে উৎসাহ দিয়েছে।

আরও পড়ুন সেতুর পর আস্ত এটিএম গায়েব, ব্যাঙ্ক কর্তার মাথায় হাত

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ